1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

ভারতের জন্য আকাশপথ আংশিক খুলে দিলো পাকিস্তান

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ এপ্রিল, ২০১৯
  • ৪০ Time View

অবশেষে ভারত থেকে পশ্চিমের দেশগুলিতে উড়ে যাওয়া বিমানের জন্য নিজেদের আকাশ পথ খুলে দিলো পাকিস্তান। পাকিস্তানের ওপর দিয়ে মোট ১১টি এয়ার রুট গিয়েছে। প্রাথমিকভাবে এর মধ্যে একটি রুট ভারতের জন্য খুলে দিয়েছে ইসলামাবাদ। এই পথে এয়ার ইন্ডিয়া এবং টার্কিস এয়ারলাইন্সের উড়ান ইতোমধ্যে চলাচল করতে শুরু করেছে বলে শনিবার ভারতের শীর্ষ এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।

তিনি জানিয়েছেন, ‘পাকিস্তান তাদের আকাশসীমার একাংশ খুলে দিয়েছে। গত বৃহস্পতিবার তারা নিজেদের ১১টি রুটের মধ্যে একটি রুট খুলে দিয়েছে। এয়ার ইন্ডিয়া এবং টার্কিস এয়ারলাইন্স এই রুট ইতোমধ্যে ব্যবহার করছে। এই রুটে ভারত ও পশ্চিমের বিভিন্ন দেশের মধ্যে বিমান চলাচল করে।’

গত ২৬ ফেব্রুয়ারি বালাকোটে জঙ্গি ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার আঘাতের পরে নিজেদের আকাশপথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। গত ২৭ মার্চ থেকে ফের পাক আকাশ পথে অন্যান্য দেশের বিমান চলাচল শুরু হলেও সে সময় নয়াদিল্লি, ব্যাংকক এবং কুয়ালালামপুরগামী বিমানের জন্য সেই ছাড়পত্র দেওয়া হয়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ