1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

আগুন নেভাতে গিয়ে নিহত ৩০

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০১৯
  • ৪১ Time View

ভয়াবহ দাবানল থামাতে গিয়ে প্রাণ গেল অন্তত ২৭ ফায়ার সার্ভিস কর্মী সহ ৩০ জনের। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশের বনে আগুন নেভাতে গিয়ে দেশটির ফায়ার সার্ভিসের ২৭ কর্মী নিহত হন। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তা করতে গিয়ে প্রাণ গেছে আরও তিন বেসামরিক নাগরিকের। সোমবার চীন সরকার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

দেশটির জরুরি ব্যবস্থাপনা ও সামরিক মন্ত্রণালয় বলছে, সিচুয়ান প্রদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সমতল থেকে ৩ হাজার ৮০০ মিটার উঁচুতে শনিবার থেকে শুরু হওয়া এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাত শতাধিক কর্মী মোতায়েন করা হয়। কিন্তু রবিবার হঠাৎ বাতাস উল্টো দিক থেকে প্রবাহিত হতে শুরু করে।

ফলে আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের সাতাশ কর্মী-সহ ৩০ জনের প্রাণহানি ঘটে। এই ৩০ জনের সঙ্গে রবিবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় স্থানীয় কর্তৃপক্ষের। তাদের খোঁজে চিকিৎসক ও মেডিক্যাল সামগ্রী-সহ ওই এলাকায় দুটি সামরিক হেলিকপ্টার মোতায়েন করা হয়।

সম্প্রতি রাজধানী বেইজিং-সহ বিভিন্ন অঞ্চলের বনে অগ্নিকাণ্ডের ঘটনা সামাল দিতে রীতিমতো লড়াই করছে দেশটির নিরাপত্তাবাহিনী। বিশেষ করে দেশটির উত্তরাঞ্চলে প্রচণ্ড শুষ্ক আবহাওয়া ও তীব্র বাতাসের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।

২০১৫ সালের পর দেশটিতে এবারই এতসংখ্যক ফায়ার সার্ভিসের কর্মীর প্রাণহানির ঘটনা ঘটলো। ওই বছর দেশটির তিয়ানজিনের একটি রাসায়নিক প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৭৩ জন নিহত হয়। এদের অধিকাংশই দেশটির ফায়ার সার্ভিসের কর্মী।

সূত্র : এপি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ