1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

পুলিশের তত্ত্বাবধানে এফ আর টাওয়ার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯
  • ৪৩ Time View

ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার ঢাকার বনানীতে অবস্থিত এফ আর টাওয়ার তত্ত্বাবধানের দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। এর আগে সব ফ্লোরে তল্লাশি শেষ করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

আজ শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টার দিকে ভবনটিতে প্রবেশ করে পুলিশের নেতৃত্বে ১৯টি টিম। ৯ জন করে পুলিশ সদস্য, ফায়ার সার্ভিসের সদস্য, প্রতি ফ্লোরের মালিকদের দুইজন প্রতিনিধি, প্রতিটি অফিসের দুইজন করে প্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি মিলিয়ে প্রতি টিমে মোট ১৫ জনের মতো সদস্য রয়েছেন। সবমিলিয়ে দুই শতাধিক ব্যক্তি ভবনে প্রবেশ করেছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, ভবনটির বিভিন্ন অফিসে কোনো মূল্যবান মালামাল থাকলে সেগুলো যথাযথ কর্তৃপক্ষ বা মালিকদের কাছে বুঝিয়ে দেওয়াই এই অভিযানের উদ্দেশ্য।

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বনানীতে অবস্থিত এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। এই ঘটনায় এখন পর্যন্ত ২৫টি লাশ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ