1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

নিউজিল্যান্ডের জাতীয় প্রতীকে নামাজরত মুসল্লি, ছবি ভাইরাল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০১৯
  • ৪১ Time View

উজিল্যান্ডের জাতীয় প্রতীকের আদলে নামাজরত বিভিন্ন ভঙ্গিতে ৫০ জন মুসল্লির সারি আঁকা একটি ছবি ভাইরাল হয়েছে অনলাইনে।

ছবিটি এঁকেছেন অস্ট্রেলিয়ার এক কার্টুনিস্ট। প্যাট ক্যানবেরা টাইমস পত্রিকায় কাজ করেন ক্যাম্পবেল নামের এই কার্টুনিস্ট। সারা বিশ্বের মতো ক্রাইস্টচার্চের ওই সন্ত্রাসী হামলা তার মনেও দাগ কেটেছে। তাই নিহতদের প্রতি সম্মান জানাতে এমন উদ্যোগ নেন তিনি।

ছবিটি নিয়ে ক্যাম্পবেল বলেন, ‘শুরুতে আমি ৪৯টি চরিত্র এঁকেছিলাম। পরে যখন (হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়) ৫০ জন নিহত হওয়ার কথা জানতে পারলাম, আমি আরও একটি যোগ করি।’

সপ্তাহজুড়ে ছবিটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। ছবিটিতে সরলভাবে যে ‘দর্শনীয় সৌন্দর্য’ তুলে ধরা হয়েছে তার প্রশংসা করছে সবাই। কোনো বাক্য ছাড়ায় ছবিটিতে ঘটনার ভয়াবহতা ও মানবিকতা দুটোই অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন ক্যাম্পবেল।

ছবির আঁকিয়ে ক্যাম্পবেল জানান, ক্রাইস্টচার্চে তার বেশ কয়েকজন বন্ধু আছে এবং তিনি নিজেও সেখানে অনেকবার গিয়েছেন। ‘শহরটি কেবলই ভয়াবহ ভূমিকম্প থেকে উত্তরণ করেছে, এর মধ্যেই এমন ঘটনা সত্যিই দুঃখজনক,’ যোগ করেন তিনি।

হামলার ঘটনার কথা জানার পরদিন সকালে আক্রান্তদের কথা ভাবতে ভাবতেই তার মাথায় কার্টুনটি আঁকার আইডিয়া আসে। তিনি বলেন, ‘আমি জানি রুপালি ফার্ন পাতা নিউজিল্যান্ডের জাতীয় জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তারপর সেটি আঁকার সিদ্ধান্ত নিলাম নিহতদের প্রতীক হিসেবে ব্যবহার করে।’

এই ছবিকে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষুদ্র প্রয়াস হিসেবেই দেখছেন ক্যাম্পবেল। তবে তার এই ছবি অনলাইনে ভাইরাল হয়ে যাবে তা ভাবেননি তিনি। টুইটারে ছবিটি শেয়ার করার পরই তা মুহূর্তে সারা বিশ্বে ছড়িয়ে যায়। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, যারা ছবিটি ব্যবহার করে ক্রাইস্টচার্চ হামলায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ফান্ড গঠন করতে চান তাদের জন্য ছবিটি উন্মুক্ত।

অনেকে তাকে ছবিটির জন্য অভিনন্দন জানাচ্ছেন। হয়তো এজন্য কোনো পুরস্কারও জিতে যেতে পারেন তিনি। তবে তার এই ছবি যে মানুষের মন ছুঁয়ে যেতে পেরেছে এবং বৃহত্তর সম্প্রদায়কে কিছুটা হলেও সান্ত্বনা দিতে পেরেছে তাতেই তিনি খুশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ