1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০

‘মসজিদে সন্ত্রাসী হামলাকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৩৯ Time View

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুক হামলা করে ৫০ জন মুসলিমকে হত্যাকারী ব্রেনটন ট্যারেন্টকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে বলে জানালেন দেশটির উপপ্রধানমন্ত্রী উইনস্টোন পিটার্স।

শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) নির্বাহী কমিটির একটি জরুরি বৈঠকে বক্তব্য প্রদানের সময় তিনি একথা জানান বলে জানিয়েছে সৌদি আরবের গণমাধ্যম আরব নিউজ।

নিউজিল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জানান, ক্রাইস্টচার্চ শহরের আল নূর ও লিনউড মসজিদে হামলা করে ৫০ জনকে হত্যা এবং ৫০ জনকে আহত করা বন্দুকধারীকে বাকি জীবন কারাগারে একাকি কাটাতে হবে।

তিনি মুসলিম দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশে বলেন, কোনও শাস্তির মানদণ্ডে তার অপরাধের মাত্রা তুলনা সম্ভব নয় কিন্তু ভুক্তভোগীরা অবশ্যই ন্যায়বিচার পাবে। এসময় তিনি নিহতদের প্রতি শোক জানানো নিউজিল্যান্ডের মানুষের একাধিক ছবি দেখান সবাইকে।

বিদ্বেষপূর্ণ আদর্শকে সমূলে উৎপাটনে সবাইকে সংহতি প্রকাশের আহ্বানও জানান তিনি।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে দুটি মসজিদে চালানো সন্ত্রাসী হামলা, বর্ণবাদ, বিদেশিদের সম্বন্ধে অহেতুক ভয় এবং ইসলামোফোবিয়ার কারণে সহিংসতা বৃদ্ধি নিয়ে আলোচনার জন্য ওআইসি সামিট চেয়ার হিসেবে তুরস্ক এই বৈঠক আহ্বান করে।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে উইনস্টোন পিটার্স বলেন, আমাদের দেশের মানুষ অ্যানজ্যাক ডে উপলক্ষে এখানে এলে তাদের স্বাগত জানানো হবে এই নিশ্চয়তা নিয়ে দেশে ফিরছি।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মানুষ প্রতি বছরের ২৫ এপ্রিল সব যুদ্ধ, সংঘাত এবং শান্তিরক্ষা অভিযানে অংশগ্রহণকারী ও নিহতদেরকে স্মরণ করে।

মন্তব্য

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ