1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আজানের ধ্বনিতে মুখরিত নিউজিল্যান্ড, হাজারো মানুষের সংহতি (ভিডিও)

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ মার্চ, ২০১৯
  • ৭৫ Time View

শ্বেতাঙ্গ বর্ণবাদীর হামলায় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে অর্ধশত মুসল্লি নিহত হওয়ার এক সপ্তাহ পর আজ শুক্রবার দেশটিতে ২ মিনিট নীরবতা পালন করা হয়েছে। এর আগে আজানের ধ্বনিতে মুখরিত হয়েছে পুরো নিউজিল্যান্ড। মুসলমানদের প্রতি সংহতি জানাতে সকল প্রচারমাধ্যমে প্রচার করা হয় জোহরের আজান।

হামলা কবলিত মসজিদের বিপরীত পাশের পার্কে জুমার নামাজের আগে দাঁড়িয়ে নীরবতা পালন করেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডানসহ আহত ব্যক্তিরা। তাদের সঙ্গে যোগ দিয়ে ক্রাইস্টচার্চের হ্যাগলি পার্কে ২ মিনিট নীরবতা পালন করেন কয়েক হাজার লোক।

ক্রাইস্টচার্চে হামলায় অর্ধশত মুসল্লি নিহত হওয়ার এক সপ্তাহ পার হলো আজ। আজ শুক্রবার আল নুর মসজিদটি মেরামতের পর প্রথম জুমার নামাজ আদায় হয়েছে।

ক্রাইস্টচার্চের আল নুর মসজিদের ইমাম জামাল ফাওদা বলেছেন, দুটি মসজিদে অর্ধশত মুসল্লি নিহত হওয়ার ঘটনা একদিনে ঘটেনি। কিছু রাজনৈতিক নেতা, সংবাদমাধ্যম এবং অন্যদের মুসলিমবিদ্বেষী প্রচারের ফল হচ্ছে এই হত্যাকাণ্ড। তিনি বলেন, গত সপ্তাহের এই হত্যাকাণ্ড প্রমাণ করেছে, সন্ত্রাসবাদের কোনো রঙ নেই, বর্ণ নেই ও ধর্ম নেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ