1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে অনুসরণের আহ্বান এরদোয়ানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯
  • ৪৪ Time View

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নের প্রশংসা করলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান। জাসিন্দা আরডার্নের কাছ থেকে ইউরোপীয় নেতাদের সাহস, নেতৃত্ব ও আন্তরিকতা শেখার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট।

ওয়াশিংটন পোস্টে প্রকাশিত একটি নিবন্ধে এরদোয়ান ক্রাইস্টচার্চে হামলাসহ সমসাময়িক বিভিন্ন বিষয় তাঁর নিজের দৃষ্টিতে তুলে ধরেছেন।

ওয়াশিংটন পোস্টের জন্য লেখা ওই নিবন্ধে এরদোয়ান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্নের প্রশংসা করে বলেন, জাসিন্দা আরডার্নের আন্তরিক মনোভাব থেকে ইউরোপীয় নেতাদের শিক্ষাগ্রহণ করা উচিত। নাগরিকদের প্রতি তার সমান দৃষ্টিভঙ্গিকে আন্তরিকভাবে গ্রহণ করে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও তা চর্চা করতে হবে।

এরদোয়ান বলেন, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে আমি সবসময় বলে আসছি সন্ত্রাসবাদ কোনো ধর্ম ও জাতি-গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত কোনো বিষয় নয়।

ইসলামফোবিয়া নিরসনে পশ্চিমা বিশ্বকে জোরালো পদক্ষেপ নিতে হবে জানিয়ে তুর্কি প্রেসিড্টে বলেন, এ ভয় দূর করার এখনই উপযুক্ত সময়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে।

গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুটি মসজিদে বন্দুকধারীদের গুলিতে অন্তত ৫০ জন নিহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ