1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

অন্যায়ের সাথে আপস করা যাবে না : মন্ত্রিপরিষদসচিব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯
  • ৩৬ Time View

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম নবনিযুক্ত সহকারী কমিশনারদের উদ্দেশ্য বলেছেন, অন্যায়ের সাথে কোনো আপস করা যাবে না। ন্যায়ের জন্য স্রোতের প্রতিকূলে চলার মনোবল থাকতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের প্রশিক্ষণ হলে দুই সপ্তাহের ‘বেসিক ভূমি ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ শফিউল আলম বলেন, হার না মানার মনোভাব নিয়ে জনসেবা করতে হবে। মানুষ তথা সেবা প্রার্থীদের মনের ভেতর জায়গা করে নিতে হবে যেন তাঁরা আজীবন মনে রাখে।

মন্ত্রিপরিষদসচিব বলেন, মানুষকে সাহায্য করার সুযোগ ভূমি মন্ত্রণালয়ে সবচেয়ে বেশি। পজেটিভ মাইন্ডসেট নিয়ে, ‘নলেজ’, ‘স্কিল’ এবং সঠিক ‘অ্যাটিটিউট’ প্রয়োগ করতে পারলে এসিল্যান্ডরা তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারবে। মর্যাদাবোধ নিয়ে চলতে পারলে আর কিছুই বাঁধা হয়ে দাঁড়াবে না।

অধিদপ্তরের মহাপরিচালক মো. তসলীমুল ইসলামের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মো. আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।

ভূমি সচিব বলেন, সবসময় সেবা প্রদানের মানসিকতা রাখা পাবলিক সার্ভেন্ট হিসেবে আমাদের দায়িত্ব। আমাদের প্রতি বঙ্গবন্ধুর অনুশাসন ছিল আমরা যেন জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করি এবং জাতীয় স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে স্থান দেই। অতীতের আমলাতান্ত্রিক মনোভাব পরিবর্তন করে নিজেদের জনগণের সেবক হিসেবে বিবেচনা করি।

ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর যৌথভাবে ২০১৯ সালে নবনিযুক্ত ১৭০ জন এসিল্যান্ডদের মধ্যে প্রথম পর্যায়ে ১০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ