1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

নুসরাত-মিমিকে যে পরামর্শ দিলেন মমতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯
  • ৫৯ Time View

গত মঙ্গলবার মমতা ব্যানার্জি চমক দিয়েছিলেন টলিউডের নায়িকা নুসরাত জাহান এবং মিমি চক্রবর্তীকে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী করে। আর তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই দিলেন দুই নায়িকাকে রাজনীতির পথ।

বুধবার মমতা নিজের কালিঘাটের বাসায় পার্টির লোকসভা নির্বাচন প্রার্থীদের সাথে এক বৈঠক করেন। সেই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আলাদা নজর ছিল নুসরাত এবং মিমির দিকে।

মমতাকে উদ্ধৃত করে এক সূত্র জানিয়েছে, অনেকে অনেক প্রশ্ন করবে। তোমাদের কাছে জানতে চাইবে তোমরা কি রাজনীতি করতে পারবে? তখন বলবে, যে রাঁধে সে চুলও বাঁধে।

পার্টির অন্য প্রার্থীদের সাথে এই দুই নায়িকাকে মমতা বলেন, মিডিয়াকে সামলে চলতে এবং বেফাঁস মন্তব্য না করতে। পরে মমতা পার্টির অন্যান্য সেলিব্রিটি এমপিদের উদাহরণ দেন। মমতা বলেন, দেব, মুনমুন সেন, শতাব্দি রায় পেরেছে। ওরা এমপি হয়েও সিনেমা করেছে। তোমরাও তাই করবে।

নুসরাত এবং মিমিকে প্রার্থী করার পরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে অনেক আলচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, এই সিদ্ধান্ত তৃণমূলকে ভোগাবে। আবার কেউ বলছেন , সেলিব্রিটি প্রার্থীর কারণে তৃণমূলের লাভ হবে অনেক বেশি।

তুণমূলের এক নেতা বলেন, আগামীতে কী ঘটবে, সেটা বোঝা যাবে ২৩ মে, যেদিন ভোটের ফল ঘোষণা করা হবে। কিন্তু এই দুই নায়িকার আগমণে পশ্চিমবঙ্গের রাজনীতির আলোচনায় যোগ হয়েছে নতুন এক বিষয়। সেই সঙ্গে বেড়েছে ক্যামেরার উপস্থিতি। বুধবার মমতার কালিঘাটের বাসায় সব ক্যামেরার নজর ছিল দুই নায়িকার দিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ