1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

সেনাপ্রধানের সাথে কুয়েতের চিফ অব জেনারেল স্টাফের সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৬১ Time View

কুয়েতে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ মঙ্গলবার সে দেশের সশস্ত্র বাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল-খাদেরের সাঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও উভয়দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতামূলক এবং দ্বিপাক্ষিক প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ ছাড়াও সেনাবাহিনী প্রধান আলি আল-সাবাহ মিলিটারি কলেজ, মুবারক আল-আব্দুল্লাহ জয়েন্ট কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ