1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

বন্দিশালায় উইঘুরদের নির্যাতন পুরোটাই মিথ্যা, দাবি চীনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ মার্চ, ২০১৯
  • ৫৯ Time View

চীনের জেনজিয়াং প্রদেশে কোনো ধরনের বন্দিশালা নেই এবং বন্দিশালায় উইঘুর মুসলমানদের নির্যাতনের যে অভিযোগ উঠেছে, সেটা পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন দেশটির জেনজিয়াং প্রদেশের গভর্নর শহরত জাকির। যদিও চীনের বন্দিশালায় উইঘুরদের নির্যাতনের ব্যাপারে সমালোচনার ঝড় বইছে। সেখানে উইঘুরদের নির্যাতন গ্রহণযোগ্য নয় বলে মনে করে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার এক বৈঠকের পর ওই অঞ্চলের কর্মকর্তারা বলেন, উইঘুরদের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মশালা করানোর জন্য যে ক্যাম্পগুলো করা হয়েছে, সেগুলোরই ভুল ব্যাখ্যা তৈরি হচ্ছে। তবে এমন এক সময় আসবে যে, তাদের আর প্রশিক্ষণ দেয়ার প্রয়োজন হবে না।

এদিকে চীনের বিরুদ্ধে উইঘুরদের নির্যাতনের ব্যাপক অভিযোগ রয়েছে। সেখানে কয়েক মিলিয়ন উইঘুর মুসলমান বসবাস করে। তাদের অনেকেই নির্যাতনের অভিযোগ করেছেন।

অ্যাক্টিভিস্টরাও বলছেন, সেখানে গণহারে আটক করে নিয়ে গিয়ে বন্দিশালায় রাখা হচ্ছে। বন্দিশালায় উইঘুরদের অবর্ণনীয় নির্যাতন চালানোরও অভিযোগ রয়েছে। বলা হচ্ছে, ১০ লাখেরও বেশি উইঘুর মুসলমান বন্দিশালায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ