1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ব্যর্থতার দায় নিয়ে ফিনল্যান্ড সরকারের পদত্যাগ

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ মার্চ, ২০১৯
  • ৪২ Time View

সমাজকল্যাণ ও স্বাস্থ্যসেবা সংস্কারে ব্যর্থ হয়ে ফিনল্যান্ডে সাধারণ নির্বাচনের একমাস আগে পদত্যাগ করেছে কোয়ালিশন সরকার। এপ্রিলে দেশটিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এ ঘটনায় অত্যন্ত হতাশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ইউহা সিপিলা। বয়স্ক মানুষের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা এবং পেনশন খরচ বেড়ে ফিনল্যান্ডে সমাজকল্যাণ ব্যবস্থা অর্থনৈতিক চাপে পড়েছে।

পার্লামেন্টের সাংবিধানিক কমিটি বলছে, সরকারের সংস্কার পরিকল্পনা অসাংবিধানিক। তাছাড়া এ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তনও প্রয়োজন। কিন্তু নির্বাচনের আগে সরকারের পক্ষে তা করা সম্ভব নয়।

এ পরিস্থিতিতে সরকারের পক্ষে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব না সেটি পরিষ্কার হয়ে যাওয়ার পরই পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সেন্টার পার্টির চেয়ারম্যান।

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি ইনিস্টো প্রধানমন্ত্রী সিপিলা সরকারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তবে নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত সিপিলার সেন্টার পার্টি এবং ন্যাশনাল কোয়ালিশন পার্টি সরকারকে তত্ত্বাবধায়ক সরকার হিসাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ইনিস্টো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ