1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সাবেক স্ত্রীর বিরুদ্ধে ৪০০ কোটি টাকার মানহানির মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯
  • ১১২ Time View

পাইরেটস অব দি ক্যারেবিয়ান’ খ্যাত হলিউড তারকা জনি ডেপ সাবেক স্ত্রীর বিরুদ্ধে প্রায় ৪০০ কোটি টাকার মানহানির মামলা করলেন । ২০১৬ সালে বিচ্ছেদের সময় আদালতের কাছে করা প্রতিজ্ঞা ভঙ্গের জন্য সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে মামলাটি করেন তিনি।

দীর্ঘ চার বছর প্রেমের পর ২০১৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন হলিউড তারকা জনি ডেপ ও অ্যাম্বার হার্ড। তবে বেশিরভাগ তারকাদের মতোই স্থায়ী হয়নি তাদের সংসার জীবণ। অবশেষে ২০১৬ সালে জনি ডেপের বিরুদ্ধে শারীরিক ও যৌন হেনস্তার অভিযোগ এনে আদালতে ডিভোর্সের আবেদন করেন অ্যাম্বার হার্ড। স্ত্রীর সেই অভিযোগ অস্বীকার করলেও প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ৫৬ কোটি বাংলাদেশী টাকা দিয়ে এই ডিভোর্স প্রক্রিয়া সম্পন্ন করেন জনি ডেপ। তবে আদালতের কাছে দুইজনই প্রতিজ্ঞাও করেন যে, ভবিষ্যতে তাদের দাম্পত্য জীবন নিয়ে জনসম্মুখে আর কোনো ধরনের আলোচনা করবেন না তারা।

কিন্তু ২০১৮ সালে সে প্রতিজ্ঞা ভঙ্গ করেন অ্যাম্বার হার্ড। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্টের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন স্বামী জনি ডেপের বিরুদ্ধে আবারও শারিরীক ও যৌন নির্যাতনের অভিযোগ করেন তার সাবেক স্ত্রী। এ কারণেই পরবর্তীতে ব্যক্তিগত আইনজীবির সহযোগীতায় আদালতে ৫০ মিলিয়ন ডলার বা ৪০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা করলেন জনি ডেপ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ