1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

যুদ্ধকে উৎসাহ দিয়ে বিপাকে প্রিয়াঙ্কা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৭৬ Time View

জম্মু-কাশ্মীরে ১৪ ফেব্রুয়ারি বোমা হামলায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ৪৯ জন সদস্য নিহত হয়েছেন। সেদিন রাজ্যের পুলওয়ামা জেলার আওয়ান্তিপুরা এলাকায় বাইপাসের কাছে গোরিপোরায় জম্মু-শ্রীনগর ৬ নম্বর জাতীয় সড়কে এ হামলার ঘটনা ঘটে। সাম্প্রতিক বছরগুলোয় ভারতীয় বাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় হামলা। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মুহাম্মদ এক ভিডিও বার্তায় এ হামলার দায় স্বীকার করেছে। এরপর ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের অভ্যন্তরে বিভিন্ন জঙ্গি ঘাঁটিতে হামলা করে ভারতের বিমানবাহিনী। তাদের ১২টি মিরেজ ২০০০ জেট বিমান এ হামলায় অংশ নেয় এবং ১ হাজার কেজি বোমা বর্ষণ করে জঙ্গিদের অনেক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়।

পাকিস্তানে এই বিমান হামলাকে স্বাগত জানিয়েছে ভারতের চলচ্চিত্রের তারকারা। টুইটারে ভারতীয় বিমানবাহিনীর প্রশংসা করেছেন হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া। তিনি ইউনিসেফের শুভেচ্ছাদূত। এদিকে প্রিয়াঙ্কা চোপড়াকে ইউনিসেফের শুভেচ্ছাদূতের দায়িত্ব থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে পাকিস্তান। এরই মধ্যে আবেদনটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তা ইউনিসেফ ও জাতিসংঘকে ট্যাগ করা হয়েছে। প্রিয়াঙ্কা চোপড়াকে ২০১৬ সালে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পাকিস্তানের এই আবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা চোপড়া যুদ্ধকে উৎসাহ দিয়েছেন। তাই তিনি শুভেচ্ছাদূতের দায়িত্বে থাকার অধিকার হারিয়েছেন। দুটি পারমাণবিক শক্তিসম্পন্ন দেশের মধ্যে যুদ্ধ শুধু ক্ষয়ক্ষতি আর মৃত্যু ডেকে আনবে। ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবে প্রিয়াঙ্কা চোপড়ার নিরপেক্ষ থাকা উচিত ছিল। কিন্তু তিনি ভারতীয় বিমানবাহিনীর পক্ষে টুইট করেছেন। তাই তিনি এখন আর শুভেচ্ছাদূত থাকতে পারেন না।

তবে এ আবেদনের ব্যাপারে ইউনিসেফ কিংবা প্রিয়াঙ্কা চোপড়ার কাছ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ