1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

বনসালির পছন্দ দীপিকা, সালমানের ক্যাট

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯
  • ৬২ Time View

প্রায় ২০ বছর পর একসঙ্গে কাজ করছেন বলিউড তারকা সালমান খান ও তারকা নির্মাতা সঞ্জয় লীলা বনসালি। সালমানকে নিয়ে একটি প্রেমের ছবি বানাবেন বনসালি। সেই ছবিতে তিনি নিতে চান দীপিকা পাড়ুকোনকে। তবে সালমান খান দীপিকা নয়, নায়িকা হিসেবে চান ক্যাটরিনা কাইফকে।

আগেও এমনটি হয়েছিল। তখন ‘বাজিরাও মাস্তানি’ ছবির নায়ক হিসেবে ভাবা হয়েছিল সালমান খানের কথা। নায়িকা নিয়ে যখন কথা উঠল সালমানের বিপরীতে আলিয়া ভাট ও জাহ্নবী কাপুরকে চিন্তা করা হয়েছিল। কিন্তু সালমানের পাশে এ অভিনেত্রীদের খুবই কমবয়সী লাগবে। সে জন্য আবারও আসে ক্যাটরিনার কথা। যদিও শেষ পর্যন্ত সালমান খান ছবিটি করেননি।

এবারের ঘটনাটি আগের ঘটনার প্রায় কাছাকাছি। দীপিকার সঙ্গে অভিনয় করতে রাজি হননি সালমান। তিনি বরং নায়িকা হিসেবে ক্যাটরিনাকে চেয়েছেন। তিনি বলেছেন, সালমানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে দর্শক দীপিকাকে গ্রহণ করবে না। বরং সেই দিক থেকে ক্যাটরিনাই সেরা। এই ঘটনার পর বলিউডের সবাই ধরেই নেবেন, সালমান আবার ক্যাটরিনায় জড়িয়ে যাননি তো?

১৯৯৯ সালে সঞ্জয় লীলা বনসালির সঙ্গে শেষ কাজ করেছিলেন সালমান খান। ছবির নাম ‘হাম দিল দে চুকে সানাম’। শোনা যায়, তখন সালমানের প্রেম ছিল ঐশ্বরিয়ার সঙ্গে। সেই প্রেম বেশি দূর গড়ায়নি। এর পেছনে বনসালির কোনো সম্পৃক্ততা ছিল কি না, সেটা জানা যায়নি এখনো। কেবল গুনে গুনে ২০ বছর তিনি বনসালির কোনো কাজ করেননি।

সম্প্রতি কফি উইথ করন-এর ষষ্ঠ মৌসুমে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, সঞ্জয় লীলা বনসালির সঙ্গে তাঁর কথা হয়েছে। ইঙ্গিত পাওয়া যায়, এই অভিনেত্রীও হতে পারেন সালমানের সেই প্রেমের গল্পের নায়িকা। তবে আলোচনা তো হতেই পারে। সেটা সফল না ব্যর্থ তা এখনই জানা যাচ্ছে না। হয়তো অন্য কোনো ছবির জন্যও কথা বলে থাকতে পারেন তাঁরা। তথসূত্র: পিংক ভিলা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ