1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

আকরামের ভাষায় ‘নোবেল তো পেয়েই গেছেন ইমরান’

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৪২ Time View

কাশ্মীর হামলার সূত্র ধরে ভারত-পাকিস্তানের মধ্যে এখন রীতিমতো যুদ্ধাবস্থা। ভারত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানে মাটিতে বিমান হামলাও চালিয়েছে। এই হামলা চলার সময়ই ভারতীয় বিমানবাহিনীর এক পাইলটকে আটক করেছিল পাকিস্তান সেনাবাহিনী। সেই পাইলটকে নিয়ে পাকিস্তানের নানা ধরনের রাজনৈতিক মারপ্যাঁচের সুযোগ ছিল। কিন্তু সেটি না করে ৫৮ ঘণ্টার মাথাতেই তাঁকে ভারতের কাছে হস্তান্তর করা হয়। ভারতের প্রতি শান্তির নিদর্শন হিসেবেই সেই পাইলটকে মুক্তি দেওয়া হয়েছে, এমনটাই দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা-নিদর্শন পাকিস্তানিরা দেখছে অন্য চোখে। নোবেল পুরস্কারের দাবি উঠেছে ইমরানের জন্য। ইমরান নিজে অবশ্য জনিয়েছেন, নোবেল-টোবেল পাওয়ার মতো কিছুই করেননি তিনি। এই পুরস্কারের যোগ্য তিনিই, যিনি কাশ্মীর সমস্যা মিটিয়ে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা করবেন।

টুইটারে সাবেক এই ক্রিকেট কিংবদন্তি লেখেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কারের যোগ্য নই। এই পুরস্কারের যোগ্য সে, যে কাশ্মীরের মানুষের ইচ্ছা অনুযায়ী কাশ্মীরকে নিয়ে দুই দেশের বিবাদ মেটাতে পারে, উপমহাদেশে শান্তি ও মানব উন্নয়নের পথ প্রশস্ত করতে পারে।’
এদিকে ইমরানের প্রশংসা করেছেন আরেক ক্রিকেট তারকা ওয়াসিম আকরাম। তিনি টুইটারে লিখেছেন, ‘আপনি ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তান সঠিক দিকে যাত্রা শুরু করেছে। আপনার অধীনে বহুদিন পর দেশের মানুষ ভালো আছে, ইতিবাচক ও নিরাপদ অনুভব করছে। নেতা, আপনার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দরকার নেই, আমাদের চোখে আপনি এর মধ্যেই নোবেল শান্তি পুরস্কার পেয়ে গিয়েছেন!’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ