1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

ব্রিটেনে বিরোধী দলীয় নেতা করবীনের মাথায় ডিম নিক্ষেপ

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০১৯
  • ৪৩ Time View

পঞ্চম ভিজিট মাই কর্মসূচিতে অংশ নিতে নর্থ লন্ডনের নিজ সংসদীয় আসনের ফিন্সবারী পার্ক মসজিদ পরিদর্শন শেষে, ফেরার সময়, ডিম নিক্ষেপের শিকার হয়েছেন লেবার পার্টির লিডার জেরেমি করবিন। এসময় তার সাথে ছিলেন শ্যাডো হোম সেক্রেটারী ড্যায়ান অ্যাবট।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪১ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিকে নর্থ লন্ডন পুলিশ স্টেশনে রাখা হয়েছে। আটক ব্যাক্তি তার ক্ষোভের কারণ হিসাবে, জেরমী করবীনের ব্রেক্সিট বিরোধী ভূমিকার কথা উল্লেখ করেন।

রবিবার দুপুরে ভিজিট মাই মস্ক কার্যক্রমে তাঁর নির্বাচনী এলাকায় ফিন্সবারী পার্ক মসজিদ ও মুসলিম ওয়েলফেয়ার হাউজ পরিদর্শনে এসেছিলেন জেরমী করবীন। এসময় তাকে স্থানীয় মুসলিম কমিউনিটির পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়। তবে ফেরার পথে বেলা ৪টার দিকে তিনি এই অর্তকিত ডিম নিক্ষেপের শিকারহন তিনি।মসজিদ পরিদর্শন শেষে কমিউনিটি নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছিলেন, পিছন থেকে একজন এসে তাঁর মাথায় ডিম ছুড়ে দেয়। তাৎক্ষণিকভাবে উপস্থিত জনতা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। ঘটনার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশ প্রহরায় করবীনকে বাসায় পৌঁছে দেয়া হয়।

ঘটনার পর জেরমী করবীন এক টুইট বার্তায়, ভেদাভেদ ভুলে পারস্পারিক সম্পর্কের সেতু বন্ধন গড়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ