1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন; মনোনয়নপত্র জমা ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের গুলি, লাগল পরিচ্ছন্নকর্মীর গায়ে আল্লাহর রহমত বিএনপির ব্যাগেজ আর বহন করতে হচ্ছে না: রুমিন ফারহানা এশিয়ান গেমস আর্চারিতে রামকৃষ্ণ, রাকিব ও বন্যার ক্যারিয়ার সেরা স্কোর নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ এশিয়ান গেমস ক্রিকেটে লিটন-শান্তদের খেলা কবে? ব্র্যাক ব্যাংক পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হলেন ড. মোহাম্মদ আবদুর রাজ্জাক মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া আসনে জামায়াতের মনোনয়ন জমা ধারণক্ষমতার ৪ গুণ রোগীর চাপে খুলনা মেডিকেল ব্যাংককে অতিভারী বৃষ্টিতে আকস্মিক বন্যা, ৫০ জেলা দুর্যোগপূর্ণ ঘোষণা

আমরা আশাবাদী: বিএসএমএমইউ উপাচার্য

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০১৯
  • ১৩৪ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া বলেছেন, আমরা ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে আশাবাদী। হয়তো তিনি সুস্থ হয়ে উঠবেন। আবার নাও হতে পারেন। ২৪ থেকে ৭২ ঘণ্টা না পেরোলে অবস্থা সঠিকভাবে বলা সম্ভবই না।

আজ রবিবার সন্ধ্যায় ওবায়দুল কাদেরের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, সকালে যখন তিনি হাসপাতালে আসেন তখন তার হার্টবিট বা হৃস্পন্দন বন্ধ ছিল। সে সময় থেকে এখন পরিস্থিতি ভালো হয়েছে। তাই আমরা আশাবাদী।

তিনি আরো জানান, তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক অবস্থায় থাকার কারণে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার কথা রয়েছে। কিন্তু সেটা সম্পূর্ণরূপে নির্ভর করছে সিঙ্গাপুর থেকে আগত এয়ার অ্যাম্বুলেন্সের রোগী বহনের সুযোগ-সুবিধার উপর।

সংবাদ সম্মেলনে এ সময় কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলী আহসান, অধ্যাপক ডা. অসীত বরণ অধিকারী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ