1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রাত ১১টার মধ্যে মুম্বাই বিমানবন্দরে বোমা হামলার হুমকি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৫৯ Time View

একটি ফোন কলে ‘অনির্দিষ্টভাবে’ বোমা হামলার হুমকি আসার পরপরই ভারতের মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের দুই নাম্বার টার্মিনাল খালি করে ফেলা হয়েছে। শনিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এনডিটিভি জানিয়েছে, এরপরই বিমানবন্দরের ওই টার্মিনাল প্রাঙ্গণে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনীর কয়েকটি টিম। সকাল ১১টা নাগাদ আসা একটি ফোনকলে হুমকি দিয়ে বলা হয়, পরবর্তী ১২ ঘণ্টা তথা আজ রাত ১১ টার মধ্যে আন্তর্জাতিক টার্মিনালে একটি বোমা বিস্ফোরিত হবে। এরপরই বিভিন্ন এয়ারলাইন্সের দপ্তর, আগমন ও প্রাক-বহির্গমন এলাকাগুলো খালি করে ফেলা হয়।

এরপর বোমা হুমকি অ্যাসেসমেন্ট কমিটি পূর্ব সতর্কতা হিসেবে দুই নাম্বার টার্মিনালের বহির্গমন, প্রি-সিকিউরিটি হোল্ড এলাকা ও ‘মিটারস এন্ড গ্রিটার্স’ এলাকাও খালি করে ফেলার সিদ্ধান্ত নেয়।

যদিও ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রানওয়ে রক্ষণাবেক্ষণ ও মেরামতের কাজের জন্য মুম্বাই বিমানবন্দরের কর্মকাণ্ড আংশিক বন্ধ আছে। রক্ষণাবেক্ষণ ও ও মেরামত কার্যক্রম আগামী ৩০ মার্চ পর্যন্ত চলার কথা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ