1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা পিএসজিতেই ব্যালন ডি’অর দেখছেন দেম্বেলে, বললেন শীর্ষ তিনের নামও হালান্ডের জোড়া গোলে দারুণ শুরু ম্যানসিটির রোহিঙ্গা সমস্যা সমাধানে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন হুমায়ুন কবির ভোলাকে মূল ভূখণ্ডে যুক্ত করতে ৪-৫ বছরে সড়ক-সেতু নির্মাণের পরিকল্পনা : নৌপরিবহন মন্ত্রী জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপতৎপরতা চলছে : রিজভী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

অভিনন্দনকে স্বাগত জানালেন মোদি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ মার্চ, ২০১৯
  • ৬৬ Time View

পাকিস্তানে আটক ভারতীয় পাইলট অভিনন্দনকে ভারতে ফেরত দেওয়ার পর তাকে স্বাগত জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দেয়া টুইট বার্তায় মোদি বলেন, ‘আমাদের উইং কমান্ডার অভিনন্দন! পুরো জাতি তোমার অসীম সাহসিকতায় গর্বিত। ১৩০ কোটি ভারতের প্রেরণায় আমাদের সশস্ত্র বাহিনী।’

পাকিস্তান সেনাবাহিনীর একটি কনভয়ে শুক্রবার বিকেল সাড়ে চারটার পর ওয়াগা সীমান্তে নিয়ে আসা হয় অভিনন্দনকে। ভারতীয় বাহিনীর কাছে হস্তান্তরের আগে অভিনন্দনের মেডিকেল চেকআপ করে পাক বাহিনীর মেডিকেল টিম।

শুক্রবার বিকালে ওয়াগা সীমান্তে কিছু কুটনৈতিক আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই ভারতের হাতে তুলে দেওয়া হল অভিনন্দনকে। এর আগে অভিনন্দনের জন্য একটি বিশেষ ফ্লাইট পাঠাতে চেয়েছিল ভারত। কিন্তু পাকিস্তানের তরফ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।

দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আটক ভারতের পাইলটকে মুক্তি দিচ্ছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে এমন ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ