1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
এক বছরে বিশ্বজুড়ে হেপাটাইটিস বি কমেছে ৩২ শতাংশ মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করি না, ধারণ করি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে: সংসদে জামায়াতের এমপি সবক্ষেত্রে করের সুবিধা দিতে পারবে না সরকার: অর্থমন্ত্রী টেনশন কইরেন না আমরা আছিতো স্যার : ইনুকে দুই পুলিশ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িতে বাসের ধাক্কা, বাস চালক গ্রেপ্তার ‘বাংলাদেশ স্বেচ্ছায় অ-পারমাণবিক রাষ্ট্র হিসেবে রয়েছে’ সরকার টাকা ছাপিয়ে ফ্যামিলি কার্ডের সুবিধা দেবে না: প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান লেবাননে ‘ইকোসাইড’ চালাচ্ছে ইসরায়েল, ক্ষয়ক্ষতি ৩ লক্ষ কোটি টাকা

পাকিস্তান-ভারতের যুদ্ধ চাই না : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৩ Time View

পাকিস্তান-ভারতের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান-ভারতের যুদ্ধ চাই না। দুই দেশের মধ্যে শান্তি চাই।

আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর ও মেঘনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এ কথা বলেন তিনি।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সেতুমন্ত্রী বলেন, সব দল অংশগ্রহণ করলে নির্বাচন আরও উৎসবমুখর হতো। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হচ্ছে ভোট।

এ সময় পাকিস্তান-ভারতের বর্তমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, পাকিস্তান-ভারতের যুদ্ধ চাই না, দুই দেশের মধ্যে শান্তি চাই। কোনো প্রকার সন্ত্রাসকে সমর্থন করে না বাংলাদেশ।

ওবায়দুল কাদের জানান, প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত কাঁচপুর দ্বিতীয় সেতুর নির্মাণকাজ ইতোমধ্যেই শেষ হয়েছে। মার্চ মাসের ১০ তারিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুরের দ্বিতীয় সেতুর উদ্বোধন করবেন। মেঘনা দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে মে মাসে। ঈদের আগেই গোমতি দ্বিতীয় সেতুর উদ্বোধন হবে। তিনটি সেতুর নির্মাণ ব্যয় সাড়ে ৮ হাজার কোটি টাকা ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ