1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

ভারতে ‘বিষাক্ত দেশি মদ’ পানে ৩২ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ Time View

ভারতের আসাম প্রদেশে ফের ‘বিষাক্ত দেশি মদ’ পান করে মারা গেলেন ৯ নারীসহ ৩২ জন। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরো ৫০ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

থানা পুলিশ জানায়, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ আরো জানায়, একই কারণে গত বৃহস্পতিবার রাতে গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে অবস্থিত গোলাঘাটের চা বাগানের আরো অনেক কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘বিষাক্ত দেশি মদ’ পান করার জন্যই এই মৃত্যু। জোরহাট মেডিক্যাল কলেজে ভর্তি করা ১০ জনের আজ মৃত্যু হয়।

স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, প্রায় ১০০ জন ওই বিষাক্ত মদপান করেছিল। খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে তারা। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

এদিকে এ ঘটনার কয়েকদিন আগেও উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মদ পান করে মারা গিয়েছিলেন ১০০ জনের বেশি মানুষ। ওই ঘটনার দুই সপ্তাহের মধ্যেই ফের আসামে এ ঘটনা ঘটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ