1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

এবার পাকিস্তানি সেনাবহরে জঙ্গি হামলা, নিহত ৯ সেনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬০ Time View

জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ভারতীয় কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর কনভয়ের ওপর আত্মঘাতী হামলার তিন দিনের মধ্যেই বালুচিস্তানে আক্রান্ত হল পাকিস্তানি সেনাবাহিনীর কনভয়। রবিবার বালুচিস্তানে পাকিস্তানি সেনাবাহিনীর কনভয়ে হামলা চালায় এক আত্মঘাতী জঙ্গি। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, হামলায় অন্তত ৯ পাকিস্তানি সেনা নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ১১ সেনা সদস্য।

দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অভিযোগ বালুচিস্তানে জঙ্গি কার্যকলাপের পেছনে ভারতের মদদ রয়েছে।

রবিবার বিপুল অভ্যর্থনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে বরণ করে পাকিস্তান। পাকিস্তানে সালমান পৌঁছনোর কয়েক ঘণ্টা আগে এই হামলায় পাকিস্তান অস্বস্তিতে পড়তে পারে বলে মত কূটনীতিকদের।

স্থানীয় সংবাদমাধ্যমর খবরে বলা হয়েছে, চীন- পাকিস্তান আর্থিক করিডরের উপরেই তুরবাত ও পঞ্জগুর এলাকার মধ্যে পাক সেনার কনভয়ে আত্মঘাতী হামলা হয়।

বালুচ জঙ্গিদের সংগঠন ব্রাসের মুখপাত্র বালোচ খানের দাবি, ‘আমাদের সংগঠনের সদস্যেরা পাক সেনার টহলদারি দল ও একটি শিবিরে একইসঙ্গে হামলা চালিয়েছে।’

বালুচ জঙ্গিরা পাকিস্তানের পাশাপাশি চীন-পাকিস্তান করিডরেরও তীব্র বিরোধী।

২০০৪ সালে চীনের সহযোগিতায় তৈরি গদর বন্দরে জঙ্গি হামলায় তিন চিনা ইঞ্জিনিয়ার নিহত হন। সেই ঘটনাতেও ভারতের দিকে আঙুল তুলেছিল পাকিস্তান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ