1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

আমাকে দেখাও যে আমার মা-বাবা বেঁচে আছে, চীন সরকারকে বলছে উইঘুর শিশুরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৭ Time View

চীনের বিখ্যাত একজন উইঘুর গায়ক বেঁচে আছেন বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে সে দেশের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। তার পর থেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে বহু উইঘুর শিশু তাদের মা-বাবার ছবি নিয়ে দাঁড়িয়ে ছবি তুলে তা প্রকাশ করে আবেদন জানাচ্ছে যে, তাদেরকে দেখানো হোক, তাদের পরিবারের লোকজনও বেঁচে আছে।

গত ১০ ফেব্রুয়ারি চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে এক প্রতিবেদনে বলা হয়, সে দেশের বিখ্যাত গায়ক আবদুর রহিম মারা যায়নি, বরং তিনি বেঁচে আছেন এবং তার শারীরিক অবস্থাও মোটামুটি ভালো। তুরস্কের সমালোচনার জেরে ওই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এর আগে ছড়িয়ে পড়ে যে, ওই উইঘুর গায়ককে হত্যা করেছে চীন সরকার। সেটার পাল্টা জবাব দিতেই ওই গায়ককে জীবিত দেখিয়ে প্রতিবেদন প্রকাশের প্রয়োজন পড়ে চীনের।

যদিও সেই গায়কের ভিডিও ঠিক কখন ধারণ করা হয়েছে, সেটা নিয়েও নানা ধরনের মত দেখা যাচ্ছে। বর্তমানে হ্যাশট্যাগ মিটু লিখে বহু উইঘুর নিজেদের স্বজনদের জীবিত দেখতে চাচ্ছেন, যাদের স্বজনদের আটক করেছে চীন সরকার। তার পর থেকেই আর স্বজনদের খোঁজ পাচ্ছেন না তারা।

আলফ্রেড নামের এক উইঘুর শিশু তার বাবার ছবি নিয়ে দাঁড়িয়ে জানতে চান, ১১ মাস আগে তার বাবাকে ধরে নিয়ে গেছে চীনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার পর থেকে আর নিজের বাবার খোঁজ জানেন না তিনি। নিজের বাবাকে জীবিত দেখতে চান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ