1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

ইউটিউবে এলো তাহসান-টিনার ভালোবাসার গানচিত্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬৫ Time View

‘মনে করো, কাল বলে কিছু নেই/ আজই সেই শেষ দিন/ যা বলার আছে বলে দাও/ জানোই তো মন খুলে সব বলা কত কঠিন/ মনে করো, আজই শেষ দিন’- এ কথাগুলোই বলছেন সংগীতশিল্পী তাহসান খান ও টিনা। কিন্তু তা এসেছে সুরে, গানে। কারণ- ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গানচিত্র প্রকাশ করেছেন তারা। গানটির নাম ‘শেষ দিন’। আজ বুধবার বিকেল ৫টায় সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত হয়েছে। গীতিকবি জুলফিকার রাসেলের কথায় যার সুর বুনেছেন যৌথভাবে তাহসান ও সাজিদ সরকার। সংগীতায়োজনেও আছেন সাজিদ সরকার।

২০১৮ সালের প্রথমদিকে তৈরি হয়েছিল ভালোবাসার গানটি। মূলত ভালোবাসা দিবসকে কেন্দ্র করেই এটি গেয়েছেন তাহসান ও টিনা। মাঝের সময়টাতে নির্মিত হয়েছে একটি ব্যয়বহুল ভিডিও। অবশেষে এটি প্রকাশিত হলো। গানটি প্রসঙ্গে তাহসানের ভাষ্য এমন, ‘কথাগুলো অসাধারণ। এটাই এ গানের মূল শক্তি। এছাড়া সুর যেহেতু নিজে করেছি; তাই এ বিষয়ে কথা বলব না। মিউজিক অ্যারেঞ্জমেন্টে সাজিদ বরাবরই ভালো। আমার সঙ্গে টিনাও গেয়েছেন দারুণ। বাকিটা শ্রোতারা বলবেন।’

একই প্রসঙ্গে কণ্ঠশিল্পী টিনা বললেন, ‘শাস্ত্রীয় সংগীত নিয়ে মূলত আমার পড়াশোনা। আমার প্রথম অ্যালবামে এর প্রভাব ছিল। এরপর থেকে আমি চাইছিলাম পরবর্তী গানগুলোতে আরও অন্যরকম হোক। এই গানটিতে সেই চেষ্টাটা করা হয়েছে। সঙ্গে আছে তাহসান ভাইয়ের অসাধারণ গায়কি।’

এদিকে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের কর্ণধার জহিরুল ইসলাম সোহেল বলেন, ‘বলা যায়, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে এটি আমাদের বড় প্রকল্প। সুর-সংগীত-গাওয়া সবই খুব সুন্দরভাবে হয়েছে। আশা করি আমাদের প্রত্যাশার চেয়েও ভালো সাড়া পাব। এর ভিডিওটি নির্মাণ করেছেন রাজচিন্ময়ী।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ