1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

নৌবাহিনীর জন্য তিনশ কোটি ডলারে ১১১টি হেলিকপ্টার কিনছে ভারত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ Time View

ভারত মহাসাগরে আধিপত্য বিস্তারের জন্য নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে চীন। কিন্তু জরুরি অবস্থা সামাল দেয়ার মতো সরঞ্জাম নেই ভারতের নৌবাহিনীর কাছে। যে হেলিকপ্টারগুলো ব্যবহার করছে তারা, সেগুলোও পুরনো। তাই এবার নৌবাহিনীকে ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নৌবাহিনীকে ঢেলে সাজাতে আধুনিক প্রযুক্তিতে তৈরি একশ ১১টি হেলিকপ্টার কেনার পরিকল্পনা করা হয়েছে। তার জন্য খরচ পড়বে প্রায় তিনশ কোটি মার্কিন ডলার।

প্রতিরক্ষা সরঞ্জাম কেনাবেচা সংক্রান্ত কাউন্সিল (ডিএসি) ইতোমধ্যেই তাতে সমর্থন দিয়েছে। তল্লাশি অভিযান, উদ্ধারকার্য, যাত্রী এবং ক্ষেপণাস্ত্র পরিবহণের কাজে নয়া হেলিকপ্টারগুলো ব্যবহার করা হবে।

নৌবাহিনীর জন্য হেলিকপ্টার তৈরিতে এয়ারবাস, লকহিড মার্টিন এবং বেল হেলিকপ্টার্সের মতো বিদেশি সংস্থার কাছ থেকে দরপত্র চাওয়া হতে পারে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে একশ ১১টি হেলিকপ্টারের মধ্যে ৯৫টিই তৈরি হবে ভারতে। কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায়। দেশীয় সংস্থার হাতেই সেগুলো তৈরির ব্যবস্থা করা হবে। সে অনুসারে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের বিভিন্ন সংস্থাকে। প্রকল্পে সামিল হতে চাইলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হবে। যার ভিত্তিতে শুরু হবে টেন্ডার প্রক্রিয়া।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ