1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

শুভেচ্ছায় সিক্ত সুবর্ণা

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৭৭ Time View

সুবর্ণা মুস্তাফা একুশে পদক পাচ্ছেন জেনে কিছুদিন আগে তারকারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই রেশ কাটতে না কাটতে আরেক সুখবর এলো এই অভিনেত্রীর। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য মনোনীত হয়েছেন তিনি। শুক্রবার রাতে খবরটি জানার পর থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দনে সিক্ত হচ্ছেন সুবর্ণা। অভিনেত্রী তানভিন সুইটি দুজনের বেশ কিছু ছবি ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘আনন্দ আর আনন্দ।’ সুমাইয়া শিমু লিখেছেন, ‘সংসদ সদস্য মনোনীত হওয়ায় আবারও অভিনন্দন প্রিয় সুবর্ণা আপা। আপনি যোগ্য।’ বিপাশা হায়াত লিখেছেন, ‘প্রিয় সুবর্ণা আন্টি, আপনাকে নিয়ে গর্বিত এবং অনেক ভালোবাসি।’ অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘ঠিক কোন বাক্যে আনন্দ প্রকাশ করব, বুঝতে পারছি না। সবচেয়ে যোগ্য, সবচেয়ে সঠিক মানুষটি, শিল্পীদের সুযোগ্য প্রতিনিধি। আনন্দে আমি আত্মহারা। মাননীয় সংসদ সদস্য সুবর্ণা আপা, আমি গর্বিত বোধ করছি যে, ব্যক্তিগতভাবে আমি তোমার স্নেহধন্য। অভিনন্দন, শুভ কামনা।’ রিচি সোলায়মান লিখেছেন, ‘সুবর্ণা মুস্তাফা আপা, অভিনন্দন আবারও, আবারও এবং আবারও। অনেক খুশি আপনার সাফল্যে। সবচেয়ে ভালোবাসি।’ সংগীত পরিচালক ইমন সাহা লিখেছেন, ‘আপনি সব সময়েই নেতা, পরামর্শক ও পথপ্রদর্শক ছিলেন। এবার সীমা বাড়ানোর সময় এসেছে। অভিনন্দন সুবর্ণা আপা। সুবর্ণা মুস্তাফাকে সংসদ সদস্য মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।’ অভিনেতা মাজনুন মিজান লিখেছেন, ‘অভিনন্দন সুবর্ণা আপা। আমরা সম্মানিত।’ এ ছাড়া ডিরেক্টরস গিল্ডের জেনারেল সেক্রেটারি এস এ হক অলিক লিখেছেন, ‘অভিনন্দন আপা। এই সম্মান ডিরেক্টরস গিল্ডের সব সদস্যের।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ