1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

শুটিং করতে গিয়ে ফেরদৌস-পূর্ণিমা গুরুতর আহত

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬৬ Time View

শুটিং করতে গিয়ে ‘গুরুতর আহত’ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। আজ (রবিবার) নোয়াখালীর কোম্পানীগঞ্জে সকাল ১০ টা নাগাদ এ দুর্ঘটনা ঘটে। ‘গাঙচিল’ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূল ফেরদৌস-পূর্ণিমার আহত হওয়ার খবর জানিয়েছেন ।

ফেরদৌস কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে তিনি বলেন, পূর্ণিমা মোটর সাইকেল চালিয়ে শট দিচ্ছিল। আমি পেছনে বসা ছিলাম। চলন্ত অবস্থায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই পড়ে যাই। আঘাত বেশ গুরুতর।

নির্মাতা নেয়ামূল বলেন, প্রাথমিকভাবে ফেরদৌস-পূর্ণিমাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বিকালে তাদেরকে নোয়াখালী সদরে নেওয়া হবে। শরীরের আঘাত কতটা গুরুতর সেটা জানার জন্য দুজনের এক্স-রে করা হবে। তাদের শরীরের একাধিক স্থানে ক্ষত হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস ‘গাঙচিল’ নিয়ে ছবি বানাচ্ছেন নির্মাতা নঈম ইমতিয়াজ নেয়ামূল।

‘গাঙচিল’ ছবিতে একজন সাংবাদিকের (সাগর) চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌসকে। আর পূর্ণিমা অভিনয় করছেন (মোহনা) এনজিও কর্মী হিসেবে। ৬ ফেব্রুয়ারি থেকে নোয়াখালী জেলার গাঙচিল কোম্পানীগঞ্জ উপজেলার ৮ নং চর এলাহি ইউনিয়নে এর শুটিং শুরু হয়েছে চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ