1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত মাঠ তৈরির উদ্যোগ পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী ফুলগাজীর ২৮০ ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন প্রধানমন্ত্রী উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে: বাণিজ্যমন্ত্রী সিঙ্গেল ডেকার কিনে ডাবল ডেকার, অবৈধ ৪১ স্লিপার বাসের নিবন্ধন স্থগিত পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ বা অন্য কোনো সম্মানজনক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার অনুরোধ ভোলার উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী প্রযুক্তিগত ত্রুটিতে যুক্তরাজ্যে ফ্লাইট বিপর্যয়, বাতিল ১ হাজারের বেশি ফ্লাইট দাম কমে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনার ভরি ব্রিটিশ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ ইসরায়েল, কনস্যুলেট বন্ধের ঘোষণা

ধর্ষণ ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণায় বাধ্য হলো যে রাষ্ট্র!

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৬ Time View

ধর্ষণ ও যৌন নির্যাতনের বিরুদ্ধে কার্যত ‘যুদ্ধ’ ঘোষণা করল সিয়েরা লিওন। এ ধরনের ঘটনা রুখতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করলেন সে দেশের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিও। একইসঙ্গে নারী নির্যাতন নিয়ে সমাজের উদাসীন মনোভাব অবসানের ডাক দিয়েছেন তিনি।

ক্রমবর্ধন ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনা ঘিরে সিয়েরা লিওনে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ এবং ক্ষোভ ক্রমশ বাড়ছে। গত এক বছরে পশ্চিম আফ্রিকার এই দেশটিতে যৌন এবং লিঙ্গগত হিংসার ঘটনা বেড়ে দ্বিগুণ হয়েছে।

সরকারি পরিসংখ্যান অনুসারে, গত বছর ৮,৫০৫টি এ ধরনের অপরাধ নথিভুক্ত হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি আরও ভয়াবহ বলে সমাজকর্মীদের অভিমত।

সিয়েরা লিওনে ধর্ষণ ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করা হলেও বর্তমান আইনে দোষ প্রমাণে ৫ বছর থেকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে সামাজিক রক্ষণশীলতার কারণে অধিকাংশ ক্ষেত্রে নির্যাতিতার পরিবার বিষয়টি ধামাচাপা দিতে বাধ্য হন। যে কারণে সাজার হার খুবই কম। সম্প্রতি আইন সংশোধন করে শিশু ধর্ষণে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সংস্থান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ