1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এক রাজকুমারি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৭ Time View

থাইল্যান্ডের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী পদে এবার অংশ নিচ্ছেন দেশটির রাজা প্রিন্স মাহা ওয়াজিরালংকর্ণের বোন। দেশটির ক্ষমতাচু্যত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার দল থাই রাকসা চার্ট পার্টির সমর্থন পেয়ে পরবর্তী প্রধানমন্ত্রী পদে লড়ছেন রাজকুমারী উবলরত্না রাজকন্যা সিরিবধনা (৬৭)।

০৮ ফেব্রুয়ারি, শুক্রবার দলের পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়। থাই নির্বাচন কমিশনের নতুন নিয়ম অনুযায়ী, নির্বাচিত হতে দল কাকে প্রধানমন্ত্রী করবে তার নাম আগেই ঘোষণা করতে হয়।

পার্টির নেতা প্রিচপল পংপানিচ সাংবাদিকদের বলেন, আমাদের পার্টির বোর্ড রাজকুমারী উবলরত্নাকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিতে সম্মত হয়েছে। তার মতো একজন শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তি এ পদের জন্য উপযুক্ত পছন্দ।

ঐতিহ্যগতভাবে থাই রাজ পরিবারের সদস্যরা রাজনীতির বাইরে থাকেন; তবে রাজকুমারীর এই সিদ্ধান্ত সেদিক থেকে দেশটির ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা।

রাজকুমারী সিরিবধনা দেশটির বর্তমান রাজা মাহা ওয়াজিরালংকর্ণের বড় বোন।

প্রথা অনুযায়ী, রাজপরিবারের কোনো সদস্যের বিপক্ষে অন্য কেউ প্রার্থী হতে পারবে না। ফলে রাজকুমারী প্রার্থী হওয়ায় অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের ভবিষ্যত নিয়ে ‘শঙ্কা’ দেখা দিয়েছে।

আসছে ২৪ মার্চ থাইল্যান্ডের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৪ সালে থাইল্যান্ডে সামরিক অভ্যুত্থানে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকার উৎখাতের পর দেশটিতে এটিই হবে প্রথম সাধারণ নির্বাচন।

এর আগে গত বছরের ডিসেম্বরে থাই নির্বাচন কমিশন জানায়, সাধারণ নির্বাচন হবে ২৪ ফেব্রুয়ারি। কিন্তু ওই সময়ে নির্বাচনের প্রস্তুতি এবং নতুন থাই রাজা হিসাবে মাহা ভাজিরালংকর্ণের অভিষেকের আগাম প্রস্তুতি একই সময়ে পড়ে যাওয়ার কথা জানায় সামরিক সরকার। পরে গত ২৩ জানুয়ারি নতুন তারিখ ঘোষণা করা হয়।

থাইল্যান্ডে ২০১৪ সালে সেনা অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে সরিয়ে ক্ষমতায় আসেন জেনারেল প্রায়ুথ চান ওচা। তিনি পরের বছরই নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে নানা কারণে কয়েকবার নির্বাচন পিছিয়ে দিয়েছে তার জান্তা সরকার। যদিও এই নির্বাচনে প্রধানমন্ত্রী পদে হয়েছেন জেনারেল প্রায়ুথ চান ওচা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ