1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছয় ফুটবলারকে বাদ দিলেন কোচ ডুলি ভারতের সঙ্গে সৎ ও মর্যাদাপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : শফিকুর রহমান গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ৪ ক্যাচ মিসেই সর্বনাশ, আবারও সেমিফাইনাল থেকেই বিদায় নিলো বাংলাদেশ বরিশালে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ৭৯ জন বন্ধুর মানসিক স্বাস্থ্যে সহায়তা করবেন যেভাবে বিশ্বের তেল সরবরাহে মহাগুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ছোট্ট যে দ্বীপ রাজনৈতিক ব্যবস্থা না বদলালে ক্ষমতায় গেলেই সবাই ‘হাসিনা’ হবে: মামুনুল হক সুনেরাহকে চেনার পর নেওয়া হয়নি বিল, ইতালিতে অভিনেত্রীর সঙ্গে আরও যা ঘটল সংসদে যে কারণে জামায়াতকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

হজযাত্রায় ভর্তুকি প্রত্যাহার, পাকিস্তানে বিতর্ক

Reporter Name
  • Update Time : বুধবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৮ Time View

পাকিস্তানের হজযাত্রীদের জন্য ভর্তুকি বন্ধ করে দেয়ার সিদ্ধান্তে বিতর্কের মধ্যেই সে দেশের ধর্মমন্ত্রী নুরুল হক কাদরির বলেছেন, এই পদক্ষেপে সরকারি তহবিলের চারশ ৫০ কোটি টাকা বাঁচবে।

সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের উপস্থিতিতে অনুষ্ঠিত ফেডারাল ক্যাবিনেট বৈঠকে হজে সরকারি ভর্তুকি তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

কাদরিকে উদ্ধৃত করে দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের সরকার হজযাত্রীদের মাথাপিছু ৪২ হাজার টাকা দিত। যার ফলে জাতীয় কোষাগারের ওপর বাড়তি চারশ ৫০ কোটি টাকার বোঝা চেপে যেত। দেশের বর্তমান আর্থিক অবস্থার কথা বিবেচনা করে ফেডারাল ক্যাবিনেট সেই ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

কাদরি জানান, চলতি বছর এক লাখ ৮৪ হাজার পাকিস্তানি হজে যাবেন। তাদের মধ্যে এক লাখ সাত হাজার লোক সরকারি ভর্তুকি নিচ্ছেন। বাকিরা যাচ্ছেন বেসরকারি কোটায়।

কাদরি আরো বলেন, সরকার হজযাত্রীদের ভর্তুকি হিসেবে দেয়া চারশ ৫০ কোটি টাকা আর্থিক সহায়তা তুলে নিয়েছে। এবার হজযাত্রার ব্যয় বেড়েছে মূলত টাকার অবমূল্যায়ন ও সৌদি সরকারের চাপানো ভ্যাটের জন্য।

তিনি আরো বলেন, মার্কিন ডলারের মাপকাঠিতে বিচার করলে পাকিস্তানেই হজযাত্রার ব্যয় সবচেয়ে কম। ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ায় ডলারের হিসেবে খরচ বেশি।

পাকিস্তানে হজযাত্রার খরচ ৬০ শতাংশ পর্যন্ত বাড়ানোর ফলে প্রতি যাত্রীকে বাড়তি ব্যয় করতে হবে এক লাখ ৫৬ হাজারা টাকা পর্যন্ত। পাক বিরোধী দলগুলোর নেতারা ইমরান সরকারের ভর্তুকি তুলে হজযাত্রার ব্যয়বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ