1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আর্জেন্টাইন রেফারি নিয়ে চিন্তিত নন ফরাসি কোচ দেশম ইরানের প্রতিশোধ চলছে, মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি বিশ্বকাপ ফাইনালের মঞ্চ মাতাবেন যারা ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের আট সেনাসদস্য নিহত বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের ৫ জন নিহত গ্রীষ্মের ছুটিতে টানা ৯ দিন বন্ধ থাকছে জাতীয় বিশ্ববিদ্যালয় তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযান, ৫১ জন গ্রেপ্তার তাজিকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত রেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ

বিশ্ব ইজতেমার সময় বাড়ল একদিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৪৩ Time View

এবারের বিশ্ব ইজতেমা তিনদিনের পরিবর্তে চারদিন ধরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, আগামী ১৫-১৮ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে অনুষ্ঠিত হবে ইজতেমা।

আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ধর্ম প্রতিমন্ত্রী এসব কথা জানান।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে চারদিন করা হয়েছে। প্রথম দুই দিন মাওলানা জোবায়ের ও পরের দুই দিন সৈয়দ ওয়াসিফুল ইসলামের ব্যবস্থাপনায় ইজতেমা হবে। আখেরি মোনাজাত কে পরিচালনা করবেন, সে সিদ্ধান্ত তাবলিগের মুরুব্বিরা ঠিক করবেন বলে জানান প্রতিমন্ত্রী

তিনি বলেন, গত মিটিংয়ে তাবলীগ জামাতের দুইপক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় ইজতেমা তিন দিন অনুষ্ঠিত হবে। আজ আলোচনায় উভয়পক্ষের মতামতের ভিত্তিতে ৩ দিনের স্থলে ৪ দিন হওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরো বলেন, গত কয়েক বছর দুই পর্বে ভাগ করে দেশের ৬৪ জেলার মানুষের জন্য ইজতেমার ব্যবস্থা করা হলেও এবার এক পর্বেই এ সম্মিলনের ব্যবস্থা করা হচ্ছে।

উল্লেখ্য, কয়েক লাখ লোকের জমায়েতের কারণে বিশ্ব ইজতেমাকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বলা হয়। প্রতিবছর জানুয়ারি মাসে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন হলেও তাবলিগ জামাতের নেতৃত্বের দ্বন্দ্বে এবার তা স্থগিত হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ