1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

চট্টগ্রামের চার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন বুধবার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৫৫ Time View

আগামীকাল বুধবার চট্টগ্রামের চার বিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পগুলোর উদ্বোধন করার কথা রয়েছে।

বিদ্যুৎ প্রকল্পগুলো হচ্ছে- সন্দ্বীপে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প, ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, বারৈয়ারহাট ও শিকলবাহা ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উপ-কেন্দ্র।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা প্রশাসনের স্টাফ অফিসার মো. রাজিব হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার মধ্যে চট্টগ্রামের চারটি বিদ্যুৎ প্রকল্পও উদ্বোধন করবেন তিনি।

প্রসঙ্গত, বর্তমান সরকারের দ্বিতীয় মেয়াদে (২০১৪-১৯) সবচেয়ে উল্লেখযোগ্য বিদ্যুৎ প্রকল্প হচ্ছে প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত সন্দ্বীপের সাবমেরিনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প। আর এ ধরনের সাবমেরিন প্রকল্প দক্ষিণ এশিয়াতে এটাই প্রথম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ