1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৭ বছরের বড় অভিনেতাকে বিয়ে করছেন এই বলিউড সুন্দরী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ ফেব্রুয়ারি, ২০১৯
  • ৬৪ Time View

বলিউড ছবি ‘শিবায়’ যারা দেখেছেন, তারা নিশ্চয়ই শায়েষা সায়গলকে ভুলতে পারবেন না। অসাধারণ লুকের সঙ্গে দারুণ অভিনয়ে মন জিতেছিলেন তিনি। দক্ষিণ ভারতীয় ছবির জগতে শায়েষা সুপরিচিত নাম। ‘বনমগন’, ‘কাদাইকুট্টি সিঙ্গম’ তার বিখ্যাত ছবি। শায়েষার মা শাহিন বানু ও বাবা সুমিত সায়গলও অভিনয় জগতেরই মানুষ। এবার শায়েষা বিয়ে করতে চলেছেন তামিল অভিনেতা আর্যকে। যিনি শায়েষার থেকে ১৭ বছরের বড়!

শায়েষার বয়স বর্তমানে ২১, আর আর্যর ৩৮। অর্থাৎ পার্থক্য প্রায় ১৭ বছরের। মার্চের ৯ তারিখে হায়দরাবাদে তাদের এই বিয়ে অনুষ্ঠিত হবে। সনাতনী পদ্ধতিতেই বিয়ে করতে চলেছেন এই অভিনেত্রী। ২০১৮ সালে ‘গজনীকান্ত’ ছবির সেটে আলাপ হয় শায়েষা-আর্যর। তখনই প্রেমের সূত্রপাত। আর্য ওরফে জামশাদ ছেত্রীকাথ অসংখ্য মালয়ালম ও তামিল ছবির কারণে পরিচিত নাম। বর্তমানে ‘কাপ্পান’ নামে অপর একটি ছবির শুটিং করছেন এই জুটি।

কিছুদিন আগে একটি ম্যাচমেকিং রিয়্যালিটি শোতে যোগদান করে বিতর্কের শিকার হন আর্য। কারণ শোতে যোগ দিলেও তিনি কোনো ফাইনালিস্টকে বিয়ে করতে রাজি হননি। এই জুটির বিয়েতে তারকা অতিথিদের মধ্যে প্রভু দেবা উপস্থিত থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। বলিউডের ‘ভাইজান’ সালমান খানও উপস্থিত থাকতে পারেন। সালমানের প্রথম প্রেমিকা শাহিনের মেয়ে শায়েষা। এখন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।

একটি গয়না বিপণির বিজ্ঞাপনের কারণে বর্তমানে ঘরে ঘরে পরিচিত মুখ শায়েষা। দ্রুতই বলিউডে আবারও নতুন ছবিতে দেখা যেতে পারে তাকে। অন্যদিকে আর্য তামিল ইন্ডাস্ট্রিতেই মনোনিবেশ করতে চান। চলতি বছরেই এই জুটির নতুন ছবি মুক্তি পাওয়ার কথা আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ