1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন বিতর্কে ককরোচ পার্টি, বিদেশি অর্থ ও পাকিস্তান যোগের অভিযোগ মোদী সরকারের আমদানির খরচ বাড়ায় বৈদেশিক বাণিজ্যে চাপ: অর্থবছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বাণিজ্য ঘাটতি ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন সাফ ফুটবলের লড়াই শুরু ঢাকায় বরিশালে ফুটবল তুলতে নেমে কীর্তনখোলায় ডুবে কিশোর নিখোঁজ শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

ঐক্যবদ্ধ থাকলে আমেরিকা পরাজিত হবে: প্রেসিডেন্ট রুহানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩১ জানুয়ারি, ২০১৯
  • ৫১ Time View

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আমেরিকা ও তার আঞ্চলিক প্রতিক্রিয়াশীল মিত্র দেশগুলোর হুমকির মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার জন্য তার দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে যে কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা ঐক্যবদ্ধ ও সংহত থাকার মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব।
প্রেসিডেন্ট রুহানি রাজধানী তেহরানের অদূরে ইমাম খোমেনী (রহ.)’র মাজার জিয়ারত করতে গিয়ে এ আহ্বান জানান। এ সময় তিনি মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ইমাম খোমেনী ও শহীদদের আদর্শের প্রতি আনুগত্যের শপথ পুনর্ব্যক্ত করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, “আজ আমাদেরকে আমেরিকা ও তার সমর্থকদের পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রতিক্রিয়াশীল সরকারগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলতে হবে। আমরা যদি সংহতি ধরে রাখতে পারি তাহলে আমরা সমস্যা কাটিয়ে উঠতে পারব।”
হাসান রুহানি বলেন, “ইরান বর্তমানে গত ৪০ বছরের মধ্যে সবচেয়ে কঠিন অবরোধ ও চাপের মুখে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও আল্লাহ চাইলে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব।” ইরানের প্রেসিডেন্ট বলেন, “আজ গোটা বিশ্ব আমাদের দেশের বিরুদ্ধে আমেরিকার বিদ্বেষী আচরণের নিন্দা জানাচ্ছে।” ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের এই খেলায় আমেরিকা পরাজিত হবে বলেও তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ