1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

অবশেষে ব্রিটেনে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ অনুমোদন

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৯
  • ৪৯ Time View

ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা ‘বেবি লিভ প্রক্সি ভোট’ অনুমোদন দিয়েছেন। এক বছর ধরে এ বিষয়টি নিয়ে আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেন ব্রিটেনের পার্লামেন্ট সদস্যরা। এর ফলে এখন থেকে গর্ভবতী এমপিরা প্রতিনিধির মাধ্যমে সংসদীয় ভোট প্রদান করতে পারবেন।

ব্রেক্সিট ইস্যুতে প্রধানমন্ত্রী তেরেসা মের প্রস্তাবিত খসড়া চুক্তিটি পাস করতে গত ১৫ জানুয়ারি ব্রিটিশ পার্লামেন্ট ভোট অনুষ্ঠিত হয়। এই ইস্যুতে ভোট দিতে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিক তার সিজারিয়ানের তারিখ স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। সেদিন হুইল চেয়ারে করে ভোট দিতে যান তিনি। মূলত তার এই অপারেশন স্থগিতের সিদ্ধান্তে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

এর আগে ‘বেবি লিভ প্রক্সি ভোট’ বিষয়ে আলোচনার সময়ে তার ছেলেকে কোলে নেয়া একটি ছবি টুইট করে টিউলিপ লেখেন, রাফায়েলকে (ছেলের নাম) নিয়ে জরুরি একটা সিদ্ধান্ত দেখছি। মাত্র ছয়দিন বয়সে রাফায়েলের নাম হ্যানসার্ডে (ব্রিটিশ পার্লামেন্টে ব্যবহৃত কাগজপত্র) তুলে ধরায় এবং প্রক্সি ভোট চালু হওয়ায় আমি খুবই আনন্দিত।

সূত্র : এএফপি, ওয়েবসাইট

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ