1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

সুশান্তের সঙ্গে বিচ্ছেদের পর যা বললেন বলিউড অভিনেত্রী!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ জানুয়ারি, ২০১৯
  • ৮৬ Time View

‘মনিকর্ণিকা’ দিয়ে বলিউডে ডেবিউ করছেন তিনি। কঙ্গনা রানাউতের বিপরীতে ঝলকারি বাই-এর চরিত্রে অভিনয় করেই বি টাউনে পা রাখছেন সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী। বুঝতেই পারছেন, অঙ্কিতা লোখন্ডের কথাই বলা হচ্ছে।

শোনা যাচ্ছিল, ‘মনিকর্ণিকা’ মুক্তির পরই নাকি বিয়ে সেরে ফেলবেন অঙ্কিতা। ব্যবসায়ী বন্ধু বিকি জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন তিনি। কিন্তু, আপাতত অঙ্কিতার বিয়ে করার যে কোনও পরিকল্পনা নেই, তা বেশ স্পষ্ট করে দিলেন বলিউডের এই অভিনেত্রী। ‘মনিকর্ণিকা’-র প্রমোশনে সম্প্রতি বিয়ে নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। যার উত্তরে অঙ্কিতা বলেন, এখন তিনি শুধু কাজ করতে চান। বিয়ের কোনও পরিকল্পনা নেই। যদি বিয়ে করেন, তাহলে সবাকে আমন্ত্রণ জানাবেন বলেও হেসে উত্তর দেন ‘পবিত্র রিস্তা’-র অর্চনা।

ব্যবসায়ী বিকি জৈনের সঙ্গে সম্পর্ক নিয়ে বরাবরই সোজাসাপ্টা কথা বলেছেন অঙ্কিতা। কোনও সময়ই সম্পর্ককে লুকিয়ে রাখেননি তিনি। আর সেই কারণেই বিকি-কে যখন বিয়ে করবেন, তখন সবাইকে সবকিছু জানিয়েই করবেন বলেও স্পষ্ট জানান অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘পবিত্র রিস্তা’-য় অভিনয়ের সময় থেকেই অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কে জড়ান অঙ্কিতা। বেশ কয়েক বছরের সম্পর্কের পর অবশেষে অঙ্কিতার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সুশান্তের। শোনা যায়, কৃতি শ্যাননের জন্যই নাকি সুশান্ত-অঙ্কিতার বিচ্ছেদ হয়ে যায়। যদিও, ‘মনিকর্ণিকা’-য় অঙ্কিতার লুক সামনে আসার পর তাঁর প্রশংসা শোনা যায় সুশান্তের গলায়। তবে সুশান্ত যতই প্রাক্তন বান্ধবীর প্রশংসা করুন না কেন, অঙ্কিতা তাঁর কথায় কোনও পাত্তাই দেননি। এমনকী, সম্প্রতি একটি অনুষ্ঠানে সুশান্তের মুখোমুখি হয়েও, তাঁকে এড়িয়ে যান। যা নিয়ে বি টাউনে ফের জল্পনা শুরু হয়ে যায়। জিনিউজ

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ