1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

প্রাক্‌-প্রাথমিকে ভর্তির বয়স কমছে, শিক্ষক নিয়োগ হবে আরও ২০ হাজার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ জানুয়ারি, ২০১৯
  • ৫৭ Time View

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, উন্নত জাতি গঠন করতে হলে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই। মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে তিনি শিক্ষার সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা চান। এদিকে মন্ত্রণালয়ের সচিব বলেছেন, প্রাক্‌-প্রাথমিকে ভর্তির বয়স কমানো হবে এবং আরও শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রোববার সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন প্রতিমন্ত্রী। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন বলেন, কোমলমতি শিশুদের বিদ্যালয়মুখী করার জন্য প্রাক্‌-প্রাথমিক শ্রেণির ভর্তিতে শিশুদের বিদ্যমান বয়স ৫ বছরের পরিবর্তে ৪ বছর করা হবে।

Eprothom Aloসচিব বলেন, শিক্ষকদের বেতন–বৈষম্য অচিরেই নিরসন করা হবে। শিগগিরই নতুন নিয়োগবিধি প্রণয়ন করা হবে। এ বছর আরও ২০ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. গিয়াস উদ্দিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ