1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা-সিলেট মহাসড়ক প্রকল্পের কাজ শেষ হবে ২০২৯ সালে : সড়ক মন্ত্রী বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস–বিদ্যুৎ সংকট হবে না, এটা হতে পারে না: রুমিন ফারহানা প্রায় ১০ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস টিসিবির জন্য ৯ হাজার টন ছোলা ক্রয়ের অনুমোদন সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩ দিনে ১০৪০ কোটি টাকা উত্তোলন বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী দুর্নীতির অভিযোগ / বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক ট্রেন, সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ৭ জনের কারাদণ্ড ব্যাংক রেজোল্যুশন (সংশোধন) বিল পাস, বিতর্কিত মালিকদের ফেরার ধারাটি বাদ

১৩ রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জানুয়ারি, ২০১৯
  • ৬৪ Time View

বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে বসবাস করা ১৩ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। মঙ্গলবার ভোররাত ২টার দিকে সৌদি আরব এয়ারলাইন্সের একটি বিমানে করে তাদের ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পাঠানো হয় বলে জানিয়েছেন আর্মড পুলিশ ব্যাটেলিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান।

”তারা স্বীকার করেছে যে তারা রোহিঙ্গা, কিন্তু যেকোনোভাবে তারা বাংলাদেশের পাসপোর্ট তৈরি করেছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ করছে বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ।”

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

লন্ডন ভিত্তিক অনলাইন পত্রিকা ‘মিডল ইস্ট আই’ বলছে, প্রায় পাঁচ ছয় বছর ধরে এই রোহিঙ্গাদের সৌদি আরবের ডিটেনশন সেন্টারগুলোয় আটকে রাখা হয়েছে। সেখান থেকে আরো অনেককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পত্রিকাটি।

ভুয়া কাগজপত্র দিয়ে বাংলাদেশের পাসপোর্ট তৈরি করে সৌদি আরবে আসা এরকম অনেক রোহিঙ্গাকে দেশটির শুমাইসি আটক কেন্দ্রে বন্দি করে রাখা হয়েছে বলে পত্রিকাটি জানিয়েছে। অনেক রোহিঙ্গা ভুটান, ভারত, পাকিস্তান ও নেপালের পাসপোর্টেও সৌদি আরবে গিয়েছে।

বাংলাদেশের কক্সবাজারের ক্যাম্পগুলোয় সবমিলিয়ে প্রায় ১১ লাখ রোহিঙ্গা বসবাস করছে। অভিযোগ রয়েছে যে তারা অবৈধভাবে মালয়েশিয়া, থাইল্যান্ড, সৌদি আরব সহ নানা দেশে যাবার চেষ্টা করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ