1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিয়ে করছেন চিত্রনায়িকা পপি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ জানুয়ারি, ২০১৯
  • ৭৫ Time View

ঢাকাইয়া চলচ্চিত্রের দাপুটে অভিনেত্রী চিত্রনায়িকা পপি। তার সমবয়সী সব নায়িকারই বিয়ে হয়ে গেছে। তবে এখনও বিয়ের বন্ধনে আবদ্ধ হননি পপি। কিন্তু কেন? এমন প্রশ্নের মুখোমুখি প্রায়ই তাকে পড়তে হয়। তাই এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েই ফেললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। তবে এখনই নয়, বিয়ের পিঁড়িতে বসতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

পপি বলেন, ‘এ বছর শেষ দিকে বিয়ের কাজটা সেরে ফেলব, দোয়া করবেন। নতুন বছরে নতুনভাবে নিজেকে সাজাতে চাই।’

বর কে? জানতে চাইলে পপি আরও বলেন, ‘পাত্র এখনও ঠিক হয়নি। তবে পরিবারের পক্ষ থেকে যেভাবে ছেলে দেখা শুরু হয়েছে, তাতে শীঘ্রই বরের নাম জানা যাবে।’ সঙ্গে যোগ করে পপি আরও জানান, গোপনে নয়, ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়েই তিনি বিয়ে করবেন।

এদিকে, অভিনয়ের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলে পপি বলেন, ‘হাতে বেশ কিছু ছবির কাজ আছে, যা কিছুদিনের মধ্যেই শুরু হবে। এছাড়াও নতুন কিছু ছবিতে অভিনয়ের কথা চলছে। তবে তা এখনও চূড়ান্ত হয়নি। এ বছর দর্শকদের ভালো কিছু কাজ উপহার দিতে চাই।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ