1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

এসএমএস করে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানবেন যেভাবে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮
  • ৮১ Time View

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ওই দিন সকাল থেকেই শত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে ভোটকেন্দ্রে যাবেন ভোটাররা। ভোট দেয়ার জন্য নিজের ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের ঠিকানা জেনে নেয়া জরুরি।

ভোটারদের সুবিধার্থে অনলাইন সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ সেবার মধ্যে রয়েছে এসএমএস এবং অনলাইন সার্ভিস। এর মাধ্যমে ভোটাররা সঠিকভাবে এবং সহজে তাদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা জানতে পারবেন।

এসএমএস-এর মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা জানতে: 105 নম্বরে এসএমএস পাঠিয়ে সহজেই একজন ভোটার তার কাঙ্খিত তথ্য পেতে পারেন। সেজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বরের আগে PC লিখে স্পেস দিয়ে এনআইডি নম্বর টাইপ করে 105 নম্বরে পাঠাতে হবে।

এনআইডি নম্বর ১৭ অঙ্কের হলে “PC এনআইডি নম্বর” লিখে এবং ১৩ অঙ্কের হলে PC লিখে স্পেস দিয়ে ৪ অংকের জন্ম সাল সহ এনআইডি নম্বর টাইপ করে 105 নম্বরে পাঠাতে হবে।

অনলাইনে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের ঠিকানা জানতে: জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সরকারি ওয়েবসাইটের https://services.nidw.gov.bd/voter_center এই লিংকে ক্লিক করে আপনার কাছে থাকা ফরম অথবা এনআইডি নম্বরের অপশন সিলেক্ট করুন।

এরপর সাইটে থাকা ক্যালেন্ডারে প্রথমে বছর ও পরে মাস নির্বাচন করে প্রথমে তারিখ নির্ধারণ করুন। পরের খালি বক্সে সঠিকভাবে ক্যাপচা লিখুন। ক্যাপচা বুঝতে অসুবিধা হলে রিফ্রেশ ক্যাপচায় ক্লিক করে বদলে নিন।

সব প্রক্রিয়া শেষ হলে ‘ভোটার তথ্য দেখুন’ বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করুন। এর নিচেই দেখানো হবে আপনার ভোট কেন্দ্রের নাম, ঠিকানা, এলাকা এবং নম্বর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ