1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

আমজাদ হোসেনকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮
  • ১০৩ Time View

দেশবরেণ্য চলচ্চিত্রকার আমজাদ হোসেনের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে আনা হয়েছে। আজ বেলা ১১টার পরে আমজাদ হোসেনের মরদেহ শহীদ মিনারে আনা হয়। সেখানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে এই নির্মাতাকে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে।

শহীদ মিনারে আমজাদ হোসেনকে শ্রদ্ধা জানান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, রামেন্দু মজুমদার, লায়রা হাসান, মামুনুর রশীদ, গাজী মাজহারুল আনোয়ার, ফকির আলমগীর, মোরশেদুল ইসলাম, সালাউদ্দিন লাভলু, রোকেয়া প্রাচী, জাসাস-এর সাধারন সম্পাদক চিত্রনায়ক হেলাল খান প্রমুখ।

এ ছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলা একাডেমি, টেলিভিশন নাট্যকার সংঘ, জাসাস-এর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

শহীদ মিনারের শ্রদ্ধা শেষে আমজাদ হোসেনের মরদেহ নিয়ে যাওয়া হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা কার্যালয়ে। সেখান থেকে নেয়া হবে তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে। তারপর চ্যানেল আই কার্যালয় হয়ে আমজাদ হোসেনকে তার গ্রামের বাড়ি নেয়া হবে। সেখানে চিরনিদ্রায় শায়িত হবেন বাংলা চলচ্চিত্র এবং সাহিত্যের অসম্ভব গুণী মানুষ আমজাদ হোসেন।

গত ১৮ নভেম্বর নিজ বাসভবনে আমজাদ হোসেন অসুস্থ হয়ে পড়লে তাকে বেসরকারি একটি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তায় উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড নেয়া হয়। গত ১৪ ডিসেম্বর সেখানকার স্থানীয় সময় ২টা ৫৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৬১ সালে ‘হারানো দিন’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন আমজাদ হোসেন। পরবর্তী সময়ে চিত্রনাট্য রচনা ও পরিচালনায় মনোনিবেশ করেন। ১৯৬৭ সালে ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটে তার। এরপর ‘নয়নমনি’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘ভাত দে’ নির্মাণ করে প্রশংসা কুড়ান। টেলিভিশন নাটক, গান, কথাসাহিত্যেও আমজাদ হোসেন গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ