1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

‘নৌকার গণজোয়ারে বেসামাল হয়ে পড়েছেন ঐক্যফ্রন্টের নেতারা’

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৯ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের গণজোয়ার দেখে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা বেসামাল হয়ে পড়েছেন।

তিনি বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগের গণজোয়ার তথা শতকরা ৯০ ভাগ লোকের সমর্থন দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেসামাল হয়ে পড়েছেন। তাই তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন কাল্পনিক অভিযোগ তুলে অপপ্রচার চালাচ্ছে।’

আজ শনিবার সকালে জেলার দাগনভূঞা উপজেলায় নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীতে যাওয়ার পথে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন সব সময় ন্যায়-নীতি, মানবতা ও গণতন্ত্রের কথা বললেও বর্তমানে তিনি নষ্ট রাজনীতির প্রবক্তা।

তিনি বলেন, তিনি (ড. কামাল) গতকাল শুক্রবার শহীদ বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবী স্মৃতি সৌধে সাংবাদিকদের খামোশ বলে অপমান করেছেন। তিনি পাকিস্তানি ভাষায় খামোশ বলে নিজের স্বরুপ উপস্থাপন করেছেন।

কাদের বলেন, সাংবাদিকরা তাকে (ড. কামাল) প্রশ্ন করলে তিনি ওই সাংবাদিককে কত টাকা খেয়েছেন বলে উল্টো প্রশ্ন করে পুরো গণমাধ্যমকে অপমানিত করেছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, তার (ফখরুল) সঙ্গে কত লোক আছে এবং আমাদের সঙ্গে কত লোক আছে তা এখানে এসে দেখে যান।

বিদ্রোহী প্রার্থীদের ব্যাপারে কি ব্যবস্থা নেয়া হচ্ছে জনতে চাইলে তিনি বলেন, অপেক্ষা করুন, কি ব্যবস্থা নেয়া হচ্ছে, তা দেখতে পাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ