1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
দীর্ঘ বাণিজ্য বিতর্কের পর হোয়াইট হাউজে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো আজ চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব আবেদন ফি বাতিল করবে জামায়াত: শফিকুর রহমান ওয়াশিংটন-দিল্লির কথায় বাংলাদেশ চলবে না: চরমোনাই পীর আমরা সবাই জানি স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান: মাসুদ সাঈদী তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী: হুম্মাম কাদের বাংলাদেশের পাশে দাঁড়াতেই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: শাহবাজ শরিফ নারী কর্মীদের ওপর ‘জামায়াতের হামলার’ প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের বিক্ষোভ যেকোনও মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে: জামায়াত আমির সুষ্ঠু ভোট হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

বিএনপি প্রার্থীর বাড়িতে তোফায়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১৮
  • ৩৬ Time View

গোলাম নবী আলমগীর ভোলা-১ আসনের বিএনপি প্রার্থী আর আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ নিজে গোলাম নবী আলমগীরের বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করেছেন। এ সময় বাণিজ্যমন্ত্রী শান্তিপূর্ণ পরিবেশে সকলকেই প্রচার-প্রচারণা করার আশ্বাস দেন।

এ সময় তিনি বিএনপি প্রার্থীকে অভয় দিয়ে বলেন, এখানে রাজনৈতিক কোনো হানাহানি নেই।

শনিবার (১৫ ডিসেম্বর) সকালে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলা শহরের মহাজনপট্টি এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীরের বাসায় গিয়ে এসব কথা বলেন। এ সময় বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীরও সন্তোষ প্রকাশ করেছেন।

এ সময় তোফায়েল আহমেদের সাথে ভোলা পৌরসভার মেয়র ও জেলা যুবলীগ সভাপতি মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাইনুল হোসেন বিপ্লবসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে তোফায়েল আহমেদ ভোলা শহরের প্রধান সড়ক বাংলা স্কুল মোড, সদর রোড, মহাজনপট্রি, কালিনাথ রায় বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে তোফায়েল আহমেদ ভোটারদের উদ্দেশে বলেন, ভোলার প্রধান সমস্যা ছিল নদী ভাঙন। তা আমি রোধ করেছি। এখন আমার স্বপ্ন ভোলা-বরিশাল সেতু নির্মাণ করা। তাও করবো। এখানে কোনো রাজনৈতিক হানাহানি নেই। শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। অন্যের প্রচারণায় কেউ বাধা সৃষ্টি করছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ