1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে স্টিল মিলে দগ্ধ ২ শ্রমিকের মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ নভেম্বর, ২০১৮
  • ৩৮ Time View

নারায়ণগঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিল মিলের দগ্ধ শ্রমিকদের মধ্যে মাসুম মিয়া ও নয়ন মিয়া নামে দুজনের মৃত্যু হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার দিনগত রাত ২টায় মাসুম ও সাড়ে ৩টার দিকে নয়ন মারা যান। তাদের শরীরের ৯০ শতাংশ ঝলসে গিয়েছিল।

নিহত মাসুম বগুড়ার সোনাতলা উপজেলার রানীপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। আরও নিহত নয়ন মুন্সীগঞ্জ জেলার আবদুর রশিদ ঢালীর ছেলে।

দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, নারায়ণগঞ্জে স্টিল মিলে ১৩ জন শ্রমিক দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে মাসুম ও নয়ন নামে দুজনের মৃত্যু হলো। বাকি দগ্ধ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন।

মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে মদনপুরে মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১৩ শ্রমিক দগ্ধ হয়েছিলেন।

চিকিৎসাধীন দগ্ধরা শ্রমিকরা হলেন- রুপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২), সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬), সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬) ও শাকিল (২৫)।

মোন্তাহার স্টিল মিলের শ্রমিক আবু রায়হান বলেন, গতকাল দুপুরে রড তৈরির জন্য মালামাল গলানোর কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় গলিত লোহা গায়ে পড়ে ওই ১৩ শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ