1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

কবি বেগম সুফিয়া কামালের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮
  • ৭৩ Time View

কবি বেগম সুফিয়া কামালের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৯ সালের ২০ নভেম্বর সুফিয়া কামাল মৃত্যুবরণ করেন।

তিনি কেবল কবিই ছিলেন না, তিনি নারী আন্দোলনেরও পথিকৃৎ। সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিরুদ্ধে এক অকুতোভয় যোদ্ধা।

দেশের সর্বজন গ্রহণযোগ্য এ মহীয়সী নারী আপন প্রতিভার গুণেই স্মরণীয় হয়ে আছেন। বাংলাদেশের গণতান্ত্রিক, প্রগতিশীল আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসাবেও তিনি বিবেচিত।

সে সময় বাঙালি মুসলমান নারীদের লেখাপড়ার সুযোগ একেবারে সীমিত থাকলেও তিনি নিজ চেষ্টায় লেখাপড়া শেখেন এবং ছোটবেলা থেকেই কবিতাচর্চা করেন।

তিনি ‘সাঁঝের মায়া’ ছাড়াও ‘মায়া কাজল’, ‘মন ও জীবন’, ‘দিওয়ান’, ‘অভিযাত্রিক’ ইত্যাদি কাব্যগ্রন্থ উপহার দিয়ে গেছেন। এ ছাড়াও তিনি ‘কেয়ার কাটা’ নামে গল্পগ্রন্থসহ ভ্রমণ কাহিনী, স্মৃতি কথা, শিশুতোষ এবং আত্মজীবনীমূলক রচনাও লিখেছেন।

বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে আজ কবি বেগম সুফিয়া কামালের মৃত্যুবার্ষিকী পালন করছে।

তার জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ