1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ঐক্যফ্রন্ট নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে : ওবায়দুল কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ নভেম্বর, ২০১৮
  • ৮৩ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর রাজশাহীতে জাতীয় ঐক্যফ্রন্ট কিভাবে জনসভা করলো সেটাই একটা বিরাট প্রশ্ন। এটা তারা করতে পারে না। এই জনসভার মাধ্যমে তারা নির্বাচনী আচরণবিধি বা আইন সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে।

আজ শুক্রবার আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ’তে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এ মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তাদের যে শর্তে অনুমোদন দিয়েছে তা তারা মানেনি। তারা তো তাদের বক্তব্যে আন্দোলনের কথা বলেছে, নির্বাচনবিরোধী বক্তব্য দিয়েছে। তাদের ৭ দফা দাবি না মানলে তারা আন্দোলনে যাবে। তফসিল ঘোষণার পর এই অবস্থায় এ রকম জনসভা করে, এরকম বক্তব্য কি তারা দিতে পারে? প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে নির্বাচনের আচরণবিধি সম্পর্কে যে সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, এটা কি তার লঙ্ঘন নয়? এ প্রশ্নটাই সিইসিদর কাছে রেখে যাচ্ছি।

ওবায়দুল কাদের বলেন, তারা আন্দোলন করতে পারবে না। সিলেট থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম সব জায়গায় দেখা গেছে তারা নির্বাচনমুখী ও সমাবেশে আন্দোলনবিমুখ জনগণ। তাদের আন্দোলনের ভাঙা হাত জমছে না। এটাই সর্বশেষ রাজশাহীর সমাবেশ থেকে প্রমাণ হলো।

মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন-আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আহমদ হোসেন, এনামুল হক, হাবিবুর রহমান সিরাজ, শাহ আলম মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ