1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সড়কে পশুবাহী ট্রাক আটকানো হবে না: আইজিপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ আগস্ট, ২০১৮
  • ৮৮ Time View

পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে সড়ক ও জনপথ বিভাগ, বিজিএমইএ ও বিকেএমইএ কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাতে কোনো যানজটের সৃষ্টি না হয়।

গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিস্থিতি পরিদর্শনের পর অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, কুরবানির পশুবাহী ট্রাক কোনো অবস্থাতেই মহাসড়কে আটকানো হবে না। আটকালেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, পুলিশ মহাপরিদর্শক ড. মো. জাবেদ পাটোয়ারী শুক্রবার বিকেলে ঈদ ঘিরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে যানজট পরিদর্শনে এসে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের সাথে কথা বলেন। এর আগে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশ মহাপরিদর্শককে।

এসময় তার সাথে ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামনু, জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা শিল্প পুলিশ-১ এর পরিচালক সানা শামীনুর রহমান শামীম, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ