1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কী? ট্রাম্পের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ কেন? ফোনে চাঁদা চাইতেন বড় সাজ্জাদের সহযোগী সানি, না দিলে গুলি-হামলার হুমকি দিতেন: পুলিশ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠান দুই ইনিংসেই উইকেট বিলিয়ে আসা হৃদয়ের সঙ্গে কী কথা হয়েছে শান্তর ইউক্রেনের জন্য ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণায় দেশে শীর্ষে যবিপ্রবি অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দল এক কিস্তির অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা সিলেট টেস্টে মুমিনুলের বদলি কে, জানাল বিসিবি

পাহাড় ধসে রোহিঙ্গাদের শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ জুন, ২০১৮
  • ৪৪ Time View

ভারী বৃষ্টি ও পাহাড় ধসে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। পাশপাশি বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প পানিতে নিমজ্জিত হয়েছে। এছাড়া এ ঘটনায় একজনের আহত হওয়ার খবর মিলেছে।

এ বিষয়ে উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজাম্মান চৌধুরী বলেন: কুতুপালং ক্যাম্পের ডি ফোর এবং ডি সেভেন এ ঝড়ো বাতাস ও পাহাড় ধসে অর্ধশতাধিক বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজন রোহিঙ্গা আহত হওয়া খবর পাওয়া গেছে।

এদিকে রোহিঙ্গা নেতা আবুল কাশেম জানান, পাহাড় ধসের পাশাপাশি ভারি বৃষ্টিতে ক্যাম্পের কয়েক জায়গা প্লাবিত হয়েছে।

কক্সবাজার শরণার্থী বিষয়ক কমিশনার মোহাম্মদ আবুল কালাম বলেন, বৃষ্টি শুরুর পর থেকে ক্যাম্পে ছোট খাটো ভূমি ধসের ঘটনা ঘটছে। বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘর-বাড়ি। তবে এখনো পর্যন্ত বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে কক্সবাজার আবহাওয়া অফিস সহকারী আব্দুর রহমান জানান, ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৯৪ মিলিমিটার। এর মধ্যে সকাল থেকে দুপুর ১২ পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৪৪ মিলিমিটিার। আরো দুই একদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ