1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ

খুলনায় বিএনপির পরাজয় হবে : হাছান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ মে, ২০১৮
  • ৬৫ Time View

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি পরাজিত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লী‌গের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। আজ রবিবার দুপু‌রে ঢাকা রি‌পোর্টার্স ইউনিটিতে স্বাধীনতা প‌রিষ‌দ আ‌য়ো‌জিত ‘বঙ্গবন্ধু স্যা‌টেলাইট উৎক্ষেপণ ও শেখ হা‌সিনার মহাকাশ বিজয়’ শীর্ষক আলোচনা সভায় তি‌নি এমন মন্তব্য ক‌রেন। হাছান মাহমুদ বলেন, খুলনায় বিএনপি হারবে সেটা আগে থেকে বুঝতে পেরেই দলটির নেতারা আবোল-তাবোল কথা বলছেন।

স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে সংশয় প্রকাশ করে বিএন‌পি মহাস‌চি‌ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্ত‌ব্যের সমা‌লোচনা করেন হাছান মাহমুদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অজ্ঞ নেত্রী’ আখ্যা দিয়ে তি‌নি ব‌লেন, ‘তার সঙ্গে থাকতে থাকতে বিএনপির নেতারাও অজ্ঞ হয়ে গেছেন।’ এ সময় বিএনপি নেতাদের হীনমন্যতা থেকে বের হয়ে আসার আহ্বান জানান তিনি।

আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, বাংলাদেশ এখন উন্নত প্রযুক্তির দেশ। ২০০৯ সা‌লে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আমরা সমুদ্র জয় করেছি। ২০১৪ সা‌লে ক্ষমতায় এসে মহাকাশ জয় করেছি। তবে এই বিজ‌য়ে বিএনপি খুশি হতে পারেনি। রাজনৈতিকভাবে তারা দৈন্য হয়ে পড়েছে। তাদের উচিত মহাকাশ বিজয়ের জন্য সরকারকে না হলেও জাতিকে অভিনন্দন জানানো।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাধীনতা প‌রিষ‌দের সভাপ‌তি লায়ন চিত্ত দাস। সভায় আ‌রও বক্তব্য রাখেন কু‌মিল্লা বিশ্ববিদ্যাল‌য়ের সা‌বেক উপাচার্য ড. গোলাম মাওলা, স্বাধীনতা প‌রিষ‌দের উপ‌দেষ্টা সিহাব রিফাত আলমসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ